Showing posts with label পাঠকের লেখা. Show all posts
Showing posts with label পাঠকের লেখা. Show all posts

বঙ্গবীর নবাব শমসের গাজী (১৭০৪-১৭৬১ খৃঃ)


বিচিত্র এই ভারতবর্ষ আরো বিচিত্র এর ইতিহাস। নানা জাতের মানুষে-অধ্যুষিত এই ভারত বর্ষ। ভারতবর্ষের মত এত বিচিত্র ঘটনাবহুল ইতিহাস সারা পৃথিবীতে দ্বীতিয়টি পাওয়া যাবে  কিনা সন্দেহ। এই ভারতের জম্ম বুদ্ধদেবের হাত ধরে। যিনি মানুষের মধ্যে অহিংসার বাণী প্রচারের জন্য সিংহাসনের বিলাসিতা ও সুন্দরী-স্ত্রী উভয়ের মায়া ত্যাগ করিয়া বৃক্ষের তলায় জীবন অতিবাহিত করেছেন। এই ভারতেই জম্ম নিয়াছেন সুলতান নাছিরুদ্দিন, বাদশা আকবর, সম্্রাট শাহজাহান, বাদশা আওরঙ্গ, শায়েস্থা খান, শমসের গাজী, টিপু সুলতান এরমত বিবর্ণ জীবনের অধিকারী সম্্রাট, রাজা, বাদশাহরা। এই বিচিত্র ইতিহাসের আর এক সময় ইংরেজ রাজত্ব। এ শাসকদের মধ্যে এমন কেউ আছেন যাদের জীবন কাহিনী শত শত বৎসর ধরিয়া প্রবন্ধ বাক্য, শ্রোক, জারীগান সহ নানা ভাবে মানুষের মুখে মুখে অলিখিত ইতিহাস রূপে আজ পর্যন্ত বিরাজ করছে।

আজ আমরা যে বীর বাঙ্গালি কথা বলবো তাকে বিভিন্ন ইতিহাস বেত্তা  বিভিন্ন ভাবে ইতিহাসে উপস্থাপন করেছেন এই বীরের নাম কম বেশি আমাদের সবার জানা তিনি পীর বক্স মহাম্মদ এর দ্বিতীয় স্ত্রী কৈয়োরা বেগম এর বীর পূত্র যিনি উত্তর কালে ইতিহাস প্রসিদ্ধ প্রাচিন ত্রিপুরা রাজ্যের প্রতাপশালী রাজাকে বুদ্ধে পরাজিত করিয়া উক্ত রাজ্যের সিংহাসন দখন করিয়াছেন। কৈয়ারা বিবির এই গর্ভজাত সÍানের নাম শমসের আলী, যিনি পরে ভাটির বাঘ নওয়াব শমসের গাজী কারোচোখে তিনি ভাটির বাঘ, পূর্ব বাংলার বীর শার্দুল, কারো চোখে তিনি নিপীড়িত মানুষের বীর নায়ক, সুপ্রকাশ রায়ের চোখে কৃষক বিদ্রহের নেতা ত্রিপুরায় রাজন্য বর্গের ইতি কথা “রাজ মালা” গ্রন্থে তিনি বিদ্রোহী লুটেরা। ডঃ দিনেশসেন, ইতিহাস বিদ আব্দুল করিম এর “চট্টগ্রামে ইসলাম” পুস্তকে আছে শমসের গাজীর কাহিনি। আছে ফেনীর ইতিহাস বাংলার বীর শমসের গাজী, ভাটির বাগ শমসের, স্বাধীনতা (মুক্তি যুদ্ধের তথ্য, দলিল), তিন হাজার বৎসরের নোয়াখালি সহ আরো অনেক ইতিহাস গ্রন্থ আছে শমসের গাজীর কাহিনি। ইতিহাসের এক ক্রান্তি লগ্নের পূর্ব বাংলায় শমসের গাজীর আবির্ভাব তখন নবাবী আমলের সূর্য অস্তমিত প্রায়। দিগন্তে বেনিয়া ইংরেজের জয় নিশান দেখা যাইতেছে।

ফেনীর পূর্বে শমসের গাজীর উথ্যান ঃ
১৭৫০-১৭৬১ খৃঃ মতান্তরে ১৭১৫-১৭৬০ খৃঃ এই সময় কাল ত্রিপুরা রাজ্যের জন্য এক ক্রান্তি কাল। এই সময়ে  যে কয়জন রাজা ত্রিপুরার সিংহাসনে অধিষ্টিত হয়েছেন তার মধ্যে সর্বশেষ মহারাজ কৃষ্ণমানিক্য ছাড়া আর কেহই রাজ্য শাসনে উপযুক্ত ছিলেন না। রাজা নামধারী এ সকল যোগ্যতাহিন ব্যক্তির সিংহাসন  লাভ দারুন ভাবে ত্রিপুরার স্বাধীনতার উপর আঘাত হানে। ঠিক এ সময় শমসের গাজী নামে এক অমিতাতেজা বীর পুরুষের আবির্ভার হয়। অষ্টাদশ শতাব্দির মধ্যভাগে এই বীর বাঙ্গালীর জম্ম ভাটির দেশে বিরাট রাষ্ট্রিক আনোড় সৃষ্টি করিয়াছিল। তিনি নগন্য অবস্থা থেকে এই বিস্তীর্ন রার্জ্যরে অধিকর্তা হওয়ার গৌরব অর্জন করেন। কিন্তু তার জষ, ক্ষ্যাতি যখন ভাটির দেশ ছাড়িয়া সুরে-বাংলার দিকে দিয়ে প্রক্ষিপ্ত হইতে ছিল তখনি মুর্শিদাবাদের দরবার ষড়ষন্ত্র সেই বিকাশোম্মুখ প্রতিভা কালসাগরে বিনিস হইয়া যায়।


বাল্যকালে শমসের এর বীরত্ব ঃ
কবি শেখ মনহর রচিত “গাজী নামায়” শমসের গাজীর বাল্যকাল ও যৌবনের কিছু বীরত্বপূর্ণ ঘটনার উল্লেখ আছে। সেই ঘটনা ইতিহাসের অঙ্গ হিসাবে একই সূত্রে গ্রথিত হইয়া ফেনীর ইতিহাসকে করে আরো গৌরবান্নিত। শমসের এর অলৌকিক শক্তি ও বুদ্ধিমত্তা, চিল লোমহর্ষক। তিনি ছিলেন ধার্মিক, অলী-ফকীর ভক্ত । তাই দেখে তৎকালিন নিজামপুরের সামন্ত নরপতি (হিঞ্জুলীর) শাহজাদা খান মোহাম্মদ(দৈহিক শক্তিধর ও প্রতাপশালী নৃপাত) তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।
দক্ষিন শিকের জমিদার শমসের গাজী ঃ
দক্ষিন শিকের জমিদারীতে শমসের গাজীর “গদা হোসেন নামিয় দরবেশ এর ভবিষ্যত বাণী বাস্তব রূপ পাইতে লাগিল” গাজীর শক্তি ও ক্ষমতা দিন দিন বৃহৎ পাইতেছিল। যৌবনে তিনি যে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন পারিপার্শিক অবস্থায় উহারই প্রতিফলন দেখা যাইতেছে। বর্তমানে পানুয়া ঘাট। তখন জমিদার নাছির উদ্দিনের একটি বন কর ঘাট ছিল। ঐ পথ সে কালে দক্ষিণ শিক ও চট্টগ্রামের যাতায়াতের একমাত্র পথ। পানুয়া ঘাট দিয়ে ডাকাতেরা দক্ষিণশিকে প্রবেশ করত দরিদ্র মানুষের ধন-সম্পদ লুঠ করে ছলে যেত, ডাকাত পাহারার জন্য পানুয়া ঘাটে একটি কেল্লা স্থাপিত হয় এবং সেখানে সবসময় একদল সিপাহি পাহারা মোতায়েন থাকিত ঘটনা ক্রমে একবার ডাকাতের সঙ্গে সংঘর্ষে কেন্নার প্রধাান সেনাপতি নিহত হয়। এই অবস্থায় শমসের জমিদারের দেওয়ান যোমনাকে বাধ্য করিয়া কেল্লার প্রধান অধ্যাক্ষ পদে অধিষ্ঠিত হন।
একদিন শমসের, জমিদার তনয়া দৈযা বিবির পানি গ্রহণ করিয়া বসিলেন এবং বাছির নামক এক কর্মচারির মাধ্যমে তার বাসনা জমিদারের কাছে পৌচান। জমিদার নাছির মোহাম্মদ ইহা সুনিয়া ক্ষিপ্ত হন। বাছির কোন ভাবে প্রাণে বাছিয়া আসিল ভীত কম্পিত অবস্থায় গাজীর সামনে উপস্থিত হন। এই ঘটনাকে কেন্দ্র করিয়া জমিদার নাছির মোহাম্মদ এর সাথে শমসের যুদ্ধে লিপ্ত হন। শমসের প্রথমে অত্বরক্ষার জন্য যুদ্ধ করলের পরে জমিদার নূর মোঃ ভূইয়ার নিকট হইতে পাঁচশত সন্য নিয়ে যুদ্ধ পরিচারনা করেন ও উক্ত যুদ্ধে শমসের “চন্দ্রবান” নামক এক প্রকার দাহ্য ও বেধক অশ্র ব্যবহার করেন। যুদ্ধে খাসি ও কাসি সহ জমিদার  পরিবারের অনেকে প্রাণ হারান। এই যুদ্ধে অসামান্য বিজয়ের পুরস্কার স্বরুপ শমসের গাজী দক্ষিণ শিকের জমিদারীর মালিক হলেন কিন্তু যার জন্য এত যুদ্ধ প্রাণ হানী তার আত্বাহতী গাজীকে শোকাহত করে। মরি জাফর আলী খাঁ তখন বাংলার নবাব।

* খন্ডল যুদ্ধ ঃ
মোহারাজার কর রেযাতের তিন বৎসর শেষ। শমসের পুর্ব শর্ত মোতাবেক কর প্রদান করিলেনই না। উপরন্তু  তিনি যে কোন বিপদের জন্য শক্তি সঞ্চয় করিতে লাগিলেন। তিনি খাসিয়া ও রাঢ়দের কিছু ভাড়াটিয়া সন্য সংগ্রহ করিলেন। বীর শমসের এর জোষ্ট ভ্রাতা গোলাম আলী ত্রিপুুুরা বন্ধি তাকে উদ্ধারের জন্য ৬০ জন সন্য উদয়পুরে প্রেরণ করেন তারা ছদ্ধ ভেসে রাজ সন্য দলে ভর্তি হয় অতপর গোলাম কে উদ্ধার করে নিয়ে আসে শমসের এখন একজন প্রতাপশালী জমিদার বিপুল ঐশ্বর্য্যরে অধিকারী তার অসংখ্য সন্য-সামন্ত। গাজী ভ্রাতার পলায়রে পগ গাজী মোহারাজের সঙ্গে যুদ্ধেও ঘোষনা দেন। এই যুদ্ধে শমসের এর সেনা প্রধান অশেষ বিরত্বের পরিচয় দেন। এই সময় কালে ভূলুয়া পরগনা  (নোয়াখালী) লাটে এবং গাজী নবাব সরকার হইতে উক্ত পরগনা ইজারা নিয়াছিলেন।

* চট্টগ্রামের বিজয় ঃ
জনশ্রুতি, পুথি ও গবেষকদের ধারনা মতে “শমসের গাজী নিজামপুরের শামান্ত খান মোহাম্মদ ভূলুয়ার সাহায্যে চট্টগ্রাম অভিজান চালান ও দখল করিয়া নেন। হাবিবুল্লা খাঁ বলেন শমসের ১৭৫২-৫৩সালে চট্টগ্রামের শাষন ক্ষমতায় অধিষ্ঠীত হন। উল্লেখ্য শমসের ত্রিপুরা বিজয়, ভূলুয়া ও মেহেরকুলের অধিপত্য বিস্তার ১৭৫০-৫১ খৃঃ করেন।

*কুমিরা যুদ্ধ ঃ
কৈয়ারা দিখির খনন কাজের মাটিয়ালদের ভোজ-দেওয়ার জন্য শমসের গাজী বিনা অনুমতিতে চট্টগ্রামের বড় বড় দীঘির মাছ ধরে এনেছিলেন। গাজীর এই অচরনে চট্টগ্রামের নবাব আগাবাকের ও নবাব কর্মচারি গাজী হত্যার সিদ্ধান্ত নেন। কৌশলে তারা গাজীকে চট্টগ্রাম আমন্ত্রন জানান প্রাণে মারার জন্য। চট্টগ্রাম পৌঁছে, গাজী খবর পান এবং কৌশলে তার অনুচরবর্গ সহ পিচনে সরিয়া কুমিরা খানের দিকে চলে আসেন। এই জায়গাটি গিরি পথের ন্যায় ও জঙ্গলকীর্ণ ছিল কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেখ আনিছ নবাব বাহিনি নিয়া আগে থেকেই কুমিরা খাল বরাবর গাজীকে ঘিরে ফেলেছে। পেছনে চট্টগ্রাম শহর আগা বাকের তার বাহিনি নিয়ে প্রবল শক্তিতে ধাওয়া করিয়া কমিরায় দিকে আসিতেছে। উপায় না পাইয়া গাজী একটি টিলায় আতœগোপন করেন। বিপদগ্রস্ত গাজীর খবর পাইয়া গাজীর অকৃত্রিম বন্ধু নিজামপুরের অধিপতি শাহজাদা খান মোহাম্মদ সৈন্য সামন্ত লইয়া কুমিরার রনাঙ্গনে অবতির্ণ হইলেন। এবং নবাব বাহিনি পরাজিত হন। সেদিন গাজী ও খানের বন্ধুত্বের নতুন দার উম্মোচিত হয়।

* মোবারক গোনার যুদ্ধ ঃ
চট্টগ্রামে ইতিহাসে দেখা যায় শমসের গাজীর দুশমন চট্টগ্রামের শাসন কর্তা আগা বাকের। শমসেরের বিরুদ্ধে এক অভিযানে বাহির হন আগা। বাহির বইয়া দক্ষিন শিকের মোবারক গোনা নামক স্থানে এসে উপস্থিত হন। এই স্থানটি নিজামপুরের উত্তরে ফেনী নদীর তীরে অবস্থিত শমসের সর্ব শক্তি দিয়া নবাব সন্যদের প্রতিহত করে এবং ধাওয়া করে ময়নামতি পাহাড় পর্বত চাড়াইয়া নেন। (সূত্রঃ বাকের-সাদেক প্রবন্ধে। নবনূর পত্রিকা-১৯০৫ ইং)।

শমসের গাজীর শাসন ব্যবস্থা ঃ
শমসের গাজী ছিলেন এক বিচক্ষন কুটুবুদ্ধি সম্পন্ন রাষ্ট্র নায়ক তার শাসন নীতির মৌলিক আদর্শ ছিল “দুষ্টের দমন ও শিষ্টের পালন” অত্যাচারিদের তিনি নিজ হাতে শাস্তি দিতেন প্রজা কুলে মঙ্গলই ছিল তারব্রত ধর্মের কোন বৈশম্য ছিলনা যে বর্গি হাঙ্গামায় নবাব আলিবদ্দি খাঁ প্রতিরোধে ব্যর্থ সেখানে শমসের গাজির তিক্ষ তরবারি বর্গী দস্যুদের কবল থেকে মানুষকে রক্ষা করেছে।
  অভ্যন্তরীন শাসনের নিয়ম কানুন ছিল খুব কড়া কোন ব্যাপারেই ব্যকিত্রম হওয়ার উপায় ছিল না। গাজী ছিলেন একজন জ্ঞান পিপাসু তিনি প্রাসাদেই খুলেছিলেন শিক্ষালয়। তিনি মক্তরের জন্য হাফেজ এনেছেন, যাতে দরিদ্র ছেলে মেয়েরা আরবী শিক্ষা নিতে ধর্মিয় শিক্ষার জন্য তিনি সুদুর দেওবন্দ থেকে এনেছেন মৌলভি, ষুগীদিয়ায় থেকে গুরু মহাসয় ও ফার্সি শিক্ষার জন্য ঢাকা থেকে এনেছেন মুন্সী। শমসের গাজী তার অধিনস্ত সকল এলাকায় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করে দিতেন। ৮২ সিক্কা ওজনের এক সের দ্রব্যের কত মূল্য হইবে তাহার তালিকা প্রত্যেক বাজারে টাঙ্গানো থাকতো। এই নিয়মের ব্যকিক্রম হইলে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল।
গাজীর শাসন আমল (১৭৬০-৬১) বর্তমান ফেনীর একখানা দ্রব্য মূল্যে তালিকাঃ-চাউল প্রতিসের ১ পয়সা, লংকা ৯ পয়সা, গুড় ২ পয়সা, লবন   ২ পয়সা, পেয়াজ-রশুন   ২ পয়সা, ডাল   ২ পয়সা, মুগ   ২ পয়সা, সরিষার তৈল   ৩ আনা, ঘৃত   ৪ আনা, মটর   ২ আনা, অড়হর   ২ পয়সা ও কাসাস তুলা প্রতিসের ১ পয়সা

শমসের গাজীর শাসনাধীন পরগনা সমূহ ঃ
খন্ডল, জগৎপুর, দক্ষিণশিক, আরামরাবাদ-ফেনী, শিতাকুন্ড-চট্টগ্রাম, তিষ্ণা-চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রাম, খাঞ্জা নগর, মেহের পুর, বাগা সাইর, পার্টি করা, বলদা খাল, কদবা, নূর নগর, গঙ্গামন্ডল, সরাইল- কুমিল্লা, বিশালগড় সিলেট, আটজঙ্গল সিলেট, ভাটিদেশ ও শ্রীহউ-সিলেট।

গাজীর পতন ঃ
তীক্ষ কুট বুদ্ধি সম্পন্ন শমসের গাজী, ত্রিপুরার রাজ্য হারা যুবরাজ ত্রিপুরা রাজ্য পূণ উদ্ধারের চেষ্টায় মুর্শিদাবাদের নবারের সরনাপন্ন হন। শমসের ও আগা বাকেরের শক্রতাকে কেন্দ্র করে বাংলা পূর্ব দিগন্তে যে গন্ডোগেলের সূচনা হয় সে সুযোগই ত্রিপুরা রাজ পরিবারের লোকেরা মুশির্দাবাদের নবারের সাহায্য কামনা করে। শমসের নবাব সরকারের বাৎসরিক কর প্রদান অব্যাহত রাখে নবাবকে খুশি রাখার জন্য উপহার সরুপ হাতি প্রেরণ করে মুর্শিদাবাদে। এবং তৎকালিন ঢাকার নায়েব নাজীম হোসাই উদ্দিনের নিকট স্বীয় কণিষ্ঠা কন্যা মনু বিবির বিবাহ দিয়া তাহাদেরকে হাতে রাখেছিলেন। কিন্তু শমসের এর মত এক জন মুসলিম বীরের আকুতি নবারের কর্ণে প্রবেশ করে নাই। যুবরাজ কৃষ্ণমনি ও ঢাকার নায়েব নাজিম জসারত খাঁরহীন ষড়ষন্ত্রের কবলে পড়িয়া গাজীকে সমুলে ধংস করাই তাদের উচিৎ মনে হইল। নবারের সুসজ্জিত বাহিনি ও ত্রিপুরায় যুবরাজ সম্মিলিত ভাবে দক্ষিণশিক ও ত্রিপুরায় অতর্কিত অভিযান চালায় সম্মিলিত শক্তির কাছে শমসের গাজী শোচনিয়ভাবে পরাজীত হয়। গাজীকে বন্দি করা হয়। বন্দি অবস্থায় প্রথমে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢাকার নাজিম জসারত খার বন্দিদশা হইতে শমসের পলায়ন করে। তবে দ্রত জসারত খাঁর হাতে তিনি পুনরায় বন্দি হন। এরপর গাজীকে মুর্শিদাবাদে বেশ কিছুদিন বন্ধি করে রাখা হয়। জনশ্রুতি আছে যে আগা বাকের ও জসারত খাঁ গৃন্য চক্রান্তে শমসের গাজী মুর্শিদাবাদ হইতে রংপুর আসার পথে গোড়ারঘাটে নিহত হন। সেখান দৈহিক নিযাতনের মাধ্যমে মতান্তরে তোপের মুখে প্রাণ হারান (১৭৬১ খৃঃ) একই ঘটনায় ঢাকা তদান্নীত নায়েব নাজিম এবং শমসের গাজীর জামাতা হোসাইন উদ্দিনকে ও হত্যা করা হয়।


--লিখেছেন তারই অষ্টম বংশদর ও নবাব শমসের গাজী গবেষক

এডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দার।


-->

কালবৈশাখীর ঝড়ের মতো নাবিলার জীবনটা ওলট-পালট হয়ে গেল।

(০৫ মার্চ ২০১২) জীবন শুধুই স্মৃতি একটি কবিতার এলবাম। এই এলবামে কাজ করেছে ইসলামী গানের জনপ্রিয় শিল্পী হাসনা হেনা আফরিন ও আমার মেয়ে নাবিলা হক। আল কোরআন একাডেমী লন্ডন কর্তৃক প্রকাশিত এলবামটি এখন আমার মেয়ের স্মৃতি হয়ে রয়ে গেলো। একদিন কালবৈশাখীর ঝড়ের মতো নাবিলার জীবনটা ওলট-পালট হয়ে গেল।
আমি ড রেজাউল হক হেলাল সৌদি আরবে কর্মরত। আমার স্ত্রী দুই মেয়ে নিয়ে ঢাকা দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পাশে খান মনজিলে থাকেন। সে এইচ এস সি পরীক্ষার্থী। জামিলা এবং এই প্রতিভাময়ি মেয়েটি নিয়ে আমার সুখের সংসার। মেয়েটি একাডেমীক শিক্ষার পাশাপাশি সৃজনশীল উদীয়মান সাহিত্য-সংস্কৃতি কর্মী ছিল। বাংলা ইসলামী গানের জনপ্রিয় শিল্পী হাসনা হেনা আফরিন ও নাবিলা হকের যৌথ ভিডিও এলবাম “জীবন শুধুই স্মৃতি” দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আমি প্রবাসে থাকলেও আমার মেয়ের শিক্ষা, সাংগঠনিক কাজ সৃজনশীলতার বিকাশ থেমে থাকেনি।আমার স্ত্রী নিরলসভাবে মেয়ের শিক্ষা ও পরিচর্চায় লেগে ছিলেন।সৎ চরিত্রবান যোগ্য ইঞ্জিনিয়ার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে পাকা পাকি হয়। মোবাইলে আমরা বাপ-বেটি এসব নিয়ে বেশ মজা করতাম। প্রবাস জীবনের একাকীত্বে মেয়েটির কথা মেসেজ হঠাৎ আনন্দের ঝিলিক দিতো। গত ২৯ ফেব্রুয়ারি ২০১২ মা-মেয়ে মাগরিবের নামাজ পড়ে জায়নামাজেই ছিল। হঠাৎ নাবিলা বললো আম্মু আমার মাথা ব্যাথা করছে, একটু পানি দাওনা আম্মু! সুরা পড়ে একটু ফু’ দিয়ে দাওনা! বলতে বলতে মেয়েটি ওখানেই শুয়ে পড়ে। সেই যে চোখ বন্দ করেছে আর চোখ খুলেনি। দ্রুত ডাক্তার ডেকে আনলে জানা যায় আমার মেয়েটি ব্রেন ষ্টোক করেছে। সে আর কোনদিন চোখ খুলবেনা আমার স্ত্রী ভাবতেই পারেনি আজকের বিকেলটা হবে নাবিলার সাথে শেষ বিকেল। আমি আমার পরিবার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছিলাম। বাল্যকালে নাবিলা বম্বেতে একবার সিঁড়ি থেকে পড়ে দুইমাস বম্বে সেন্ট্রাল হাসপাতালে ছিল। তারপর থেকে একেবারে সুস্থ সুন্দর এক প্রতিভাময়ি মেয়ে আমার। আমি সৌদি আরবের রিয়াদে। ঢাকা থেকে হঠাৎ বেগম সাহেবার কল আসে। আমি অফিসের কাজ করতে করতে দ্রুত ফোন রিসিভ করি। স্ত্রী বলেন, তোমার নাবিলা আম্মু আল্লাহর কাছে চলে গেছে। ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন। বাসায় শুধু কান্নাকাটি শোরগোল। আর ঐ ফোনটি কেউ ধরেনা। আমি বাবা। আমার বুকের ভেতরটা বেজে উঠলো।গলাটা যেন শুকিয়ে গেল। খবরটা কি সত্য? গতকালই আমি নাবিলা আম্মুর সাথে দীর্ঘালাপ করি। নয় মার্চ ফেনীতে সাইফুল ইসলামদের অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতির কথাবার্তা হয়।আমি আল জাবর ট্রেডিং কোম্পানির

জগন্নাথ সোনাপুর কেন্দ্রিয় জামে মসজিদ এর পূন নির্মানের উদ্বোদন


(৮ জানুয়ারী ২০১২) ২৫৭ বছরের পুরাতন জগন্নাথ সোনাপুর কেন্দ্রিয় জামে মসজিদ এর পূন নির্মানের উদ্বোদন
গত ৩০-১২-২০১১ইং রোজ শুক্রবার প্রায় পাঁচ শত মুসল্লির উপস্থিতিতে মুফতি শহিদুল ইসলাম এর জুমার নামাজের ওয়াজ ও খোতবার মধ্য দিয়ে ঐতিজ্যবাহি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের ত্রিপুরার প্রথম মুসলিম নবাব শমসের গাজীর নির্মিত ২৫৭ বছরের পুরাতন “জগন্নাথ সোনাপুর কেন্দ্রিয় জামে মসজিদ” এর পূন নির্মানের উদ্বোদন হয়। এতে উপস্থিত ছিলেন  জাতীয় পাটির ভাইস চেয়ারম্যেন এ.টি.এম গোলাম মাওলা চৌধুরী, কাতার চেরেটির নির্বাহি অফিস সেক্রেটারী ইকবাল হোসেন, মসজিদের মতুয়াল্লি আলহাজ্ব এ.টি.এম গোলাম কিবরিয়া চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ সাহাব উদ্দিন ভূইয়া, বিশিষ্ট আইন জীবি এ্যাডভোকেট মোঃ আশ্রাফুল আলম চৌধুরী (হায়দার), ফয়েজ আহাম্মদ মেম্বার, জয়নাল আবেদিন সহ বিশিষ্ট জনেরা। এতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রিপোর্ট - আশরাফুল আলম চৌধুরী হায়দার




দুবাইতে বাঙালি তরুণের সাফল্য : লেবার থেকে ইঞ্জিনিয়ার


নুরুল আবছার খান মামুন
(২ অক্টোবর ২০১১) নুরুল আবছার খান মামুন। একজন বাঙালি তরুণ। কর্মগুণে লেবার থেকে ইঞ্জিনিয়ার হয়ে চমকে দিয়েছেন আমিরাতকে। সেইসাথে চমকে গেছে গোটা দুবাইয়ের বাঙালি সমাজ। প্রাতিষ্ঠানিক শিক্ষা মাত্র ৯ম ক্লাস হলেও নিষ্ঠা ও মেধায় লেবার থেকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের পদ দখল করে নিয়েছেন দুবাই মিউনিসিপালিটির জেনারেল ম্যানেজারের ব্যক্তিগত কোম্পানী লোতাহ গ্র“প অব কোম্পানীতে। মামুনের  বাড়ি ফেনীর উত্তরধলিয়াতে। একদম গরীর ঘরের ছেলে সে। সেই শৈশবে বাবা আব্দুল আউয়াল খানকে হারিয়েছেন। বাবাকে খুন করেছে সন্ত্রাসীরা। দুই ভাই, দুই বোন নিয়ে মামুনের মা মাজেদা বেগম অনেক কষ্ট করে দিন কাটিয়েছেন। তখন তারা সবাই ছোট। একবেলা দু’মুঠো ভাত জুটলেও আরেকবার ভাত জুটেনাই তার ভাগ্যে। এমন কষ্ট করে বড়ভাই আবু ছুফিয়ান খান এইচএসসি পাস করলেও অভাব অনটনের সংসারে মামুনের ৯ম ক্লাস পরেই নেমে যেতে হয় জীবন যুদ্ধে। সেই থেকে একটা প্রতিজ্ঞা ছিল মনে একদিন ইঞ্জিনিয়ার হয়ে ওঠবেন। সময় পেলেই কাগজ-কলমে যুদ্ধে লেগে যেতেন। করে ফেরতেন অসাধারণ ড্রয়িং।

তখন দেশে নির্বাচনের উত্তাল সময়। ফেনীতে আসলেন স্থানীয় এমপি মোশারফ হেনী। মামুন উনার কাছে গিয়ে তাদের দুর্দশার তথা বল্লে তিনি সময়-সময় মামুনদের আর্থিক সাহায্য করে যান। নির্বাচনের দুই বছর ওই এমপিকে আকুতি করে মামুন । বিদেশ পাঠানোর জন্য। এমপি তার বেইস্টার্ন লি. এর মাধ্যমে মামুনকে দুবাই পাঠানোর সব ব্যবস্থা করলেন। আর অর্ধেক টাকায় তাকে দুবাই পাঠালেন। শুরু হয় মামুনের স্বপ্নগড়ার সংগ্রাম। লেবার হয়ে কাজ করলেও চোখ মামুনের ইঞ্জিনিয়ারিং এর দিকে। ৫ বছর লেবার জীবন চলতে থাকে। এরই মাঝে আমিরাতের মোবাইল কোম্পানী ‘ডু’ তার নিজস্ব ভবনের জন্য ডিজাইন আহবান করলেও মামুন এখানে একটা ড্রয়িং জমা করে। তার ড্রয়িং নির্বাচিত তালিকায় স্থান পায়। তার সেই পত্রটি লোতাহ কোম্পানীর এমডি’র কাছে দেখালে এমডি মামুনকে একই কোম্পানীতে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতি দেন এই বছরে। সেই সাথে বেড়ে যায় মামুনের বেতনভাতাও। নতুন পদে অল্প কয়েকদিনের মাঝেই সে ড্রয়িং ডিজাইন করে বিভিন্ন কোম্পানীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মামুন আরো এগিয়ে যেতে চায়। চায় সকলের দোয়া। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার পরও মেধাবলে এগিয়ে এসেছে বলে খোদার কাছে সে কৃতজ্ঞ।

লেখক - লুতফুর রহমান
সম্পাদক, মাসিক মুকুল, দুবাই
mukul.editor@gmail.com




ধীমান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

(১৮ আগষ্ট ২০১১) গত ১৪ আগষ্ট বিকাল ৩.৩০ টায় চয়নিকা কোচিং সেন্টারে ধীমান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চয়নিকা কোচিং সেন্টার এর পরিচালক শাহেদুল ইসলাম (সোহেল) এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোলাম আজম এর ব্যবস্থাপনায় এবং মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির ফেনী জেলা সেক্রেটারী মাওঃ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক খোন্দকার মাহফুজল হক এবং আল বেরুনী একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল জনাব আহছান হাবিব। অতিথিবৃন্দ বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান জানার জন্য কুইজ প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর এ কুইজ প্রতিযোগিতায় আয়োজনের জন্য চয়নিকা কোচিং সেন্টার কর্মকর্তাদের কে ধন্যবান জানা এবং এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অতিথিদের বক্তব্য শেষে কুইজে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে বিজয়ী দেরকে পুুরস্কৃত করা হয়। সম্মিলিত মেধা তালিকায় কুইজে প্রথম স্থান অর্র্জন করেন মীর এয়াকুব আহমেদ (কায়সার), দ্বিতীয় সুমাইয়া ইয়াসমিন এবং ইশাকাত জাহান (ঝরা) তৃতীয় স্থান অর্জন করেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শ্রেণী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।

রেজাউল করিম
প্রচার সম্পাদক
চয়নিকা কোচিং সেন্টার
ফেনী।

সালাম আমাদের গর্ব,সালাম আমাদের অহংকার

যদি ফেনী জেলার কাউকে জিজ্ঞাসা করি যে ভাষা শহীদ সালামের বাড়ি কোথায়? সবাই বলে যে জানিনা ! উত্তরটা খুবই আশ্চার্য ও দুঃখজনক মনে হয়। ৬৪ টি জেলার মধ্যে যে কয়েকজন ভাষা শহীদ রয়েছেন তাঁদের মধ্যে সবার আগে আসে ভাষা শহীদ সালামের নাম। ভবিষ্যতে যেন আমরা এমন কথা বলতে না পারি তাই আসুন জেনে নিই ভাষা শহীদ আবদুস সালাম সম্পর্কে কিছু তথ্য। ভাষা শহীদ আবদুস সালাম (১৯২৫-১৯৫২) ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার লক্ষণপুর(বর্তমানে সালামনগর) গ্রামে ১৯২৫ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ  ফাজিল মিয়া এবং মাতার নাম দৌলতের নেছা। তিনি স্থানীয় মাতুভূঁইয়া করিম উল্ল্যাহ হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর চাকরির সন্ধানে ঢাকায় আসেন। পূর্ব পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগে পিয়ন হিসাবে চাকরি পান। ঢাকায় ৩৬বি, নীলক্ষেত ব্যারাকে তিনি বসবাস করতেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে আবদুস সালাম ছিলেন সবার বড়। বর্তমানে জীবিত আছেন শহীদ সালামের এক ছোটভাই আবদুল করিম ও বোন বলকিয়তের নেছা। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে বাহান্নের ভাষা আন্দোলনে তরুণ সালামের হৃদয়েও আন্দোলনের ডাক ছুঁয়ে যায়। ২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় সরকার কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র-জনতা বাংলা ভাষার দাবীতে যে মিছিল করে আবদুস সালাম সে  বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সালামও ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে পড়লে মিছিলে পুলিশ নির্বাচারে গুলি চালায়। বিকেল সাড়ে তিনটায় পুলিশের  বেপরোয়া গোলাগুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ  গুলিবিদ্ধ হন অনেকে। গুরতর আহত অবস্থায় আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সালামের মেসের কাজের বুয়ার ছেলে তেজগাঁও নাবিস্কোতে কর্মরত সালামের ভাতিজা মকবুল আহম্মদ ধনা মিয়াকে জানান তার চাচা সালাম গুলিবিদ্ধ হয়েছেন। মকবুল  ছুটে যান সালামের আরেক জেঠাতো ভাই হাবিব উল্যাহর কাছে। তারা দু'জনে মিলে দুপুর  ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেন, পেটে গুলিবিদ্ধ হয়ে সালাম সংজ্ঞাহীন অবস্থায় মেডিক্যালের বারান্দায় পড়ে আছেন। তারা ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেলিগ্রামে সালামের বাবা ফাজিল মিয়াকে সালামের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি জানান। ফাজিল মিয়া তার অন্য এক ছেলেকে নিয়ে ঢাকা মেডিক্যালে ছুটে আসেন। পর দিন সকাল ৯টার দিকে বেশ কিছু ছাত্র সালামের যথাযত চিকিৎসা না করার অভিযোগে হাসপাতালে বেশ  কিছুক্ষণ হট্টগোল করেন। বাবার উপস্থিতিতে হাসপাতালেই ২৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় আবদুস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সালামের লাশ ঢাকার আজিমপুর গোরস্থানে নেওয়া হয়।  সেখানে সালামের বাবা ফাজিল মিয়া, ভাতিজা মকবুল, জেঠাতো ভাই হাবিব সহ শত শত  ছাত্র-জনতার উপস্থিতিতে সালামের জানাজা শেষে দাফন করা হয়। ২০০০ সালে বাংলাদেশ  সরকার ভাষা শহীদ আবদুস সালামকে মরণোত্তর একুশে পদক প্রদান করেন। এই সালাম আমাদের দাগনভূঁইয়াবাসী তথা গোটা ফেনীবাসীর গর্ব।

মোঃ সাইফ উদ্দিন শাহীন
ফেনী সরকারী কলেজ
দ্বাদশ শ্রেণী

কবে এর সমাধান হবে?

ফেনী জেলাধীন দাগনভূঁঞা থানার অন্তর্গত মাতুভূঁঞা ইউনিয়ন একটি প্রসিদ্ধ ও জনবহুল এলাকা।স্থানীয় মাতুভূঁঞা বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয় হওয়ায় এই বাজারে জনসমাগম বেশি।কিন্তু গত কয়েক বছর ধরে শীতকাল এলেই শুরু হয় এই এলাকার মানুষের দূর্ভোগ।স্থানীয় ইট ভাটাগুলো তাদের মাটি সংগ্রহের জন্য জমির মালিকদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে মাটি বিক্রি করতে বাধ্য করছে।এদের সাথে কাজ করছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।এদেরকে কিছু বলাও যায়না কারণ এরা সরকার দলীয় লোক।এতে করে একদিকে এলাকার আবাদী জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে মাটি টানার কারণে মাতুভূঁঞা বাসস্ট্যান্ড থেকে বটতলা বাজার পর্যন্ত পুরো রাস্তাটি নষ্ট হয়ে গেছে।এতে করে স্থানীয় মানুষজনের চলাচলে খুবই অসুবিধা হয়।এছাড়াও রাস্তার ধুলো বালি মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মাটি টানার ট্রাক্টর এর আওয়াজের কারণে ঠিক মত পাঠে মনযোগ দিতে পারছেনা।তাই এই এলাকার জনগণের আকুল আবেদন যেন অতি তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হয় এবং তারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাহায্য চায়।

মাতুভূঁঞা থেকে ইমেইল

(নাম প্রকাশে অনিচ্ছুক)