চয়নিকা কোচিং সেন্টার এর পরিচালক শাহেদুল ইসলাম (সোহেল) এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোলাম আজম এর ব্যবস্থাপনায় এবং মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির ফেনী জেলা সেক্রেটারী মাওঃ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক খোন্দকার মাহফুজল হক এবং আল বেরুনী একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল জনাব আহছান হাবিব। অতিথিবৃন্দ বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান জানার জন্য কুইজ প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর এ কুইজ প্রতিযোগিতায় আয়োজনের জন্য চয়নিকা কোচিং সেন্টার কর্মকর্তাদের কে ধন্যবান জানা এবং এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অতিথিদের বক্তব্য শেষে কুইজে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে বিজয়ী দেরকে পুুরস্কৃত করা হয়। সম্মিলিত মেধা তালিকায় কুইজে প্রথম স্থান অর্র্জন করেন মীর এয়াকুব আহমেদ (কায়সার), দ্বিতীয় সুমাইয়া ইয়াসমিন এবং ইশাকাত জাহান (ঝরা) তৃতীয় স্থান অর্জন করেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শ্রেণী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।
রেজাউল করিম
প্রচার সম্পাদক
চয়নিকা কোচিং সেন্টার
ফেনী।

