ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামের আপীল নির্বাচনী ট্রাইব্যুনালে মিনার চৌধুরীর মামলার রায় স্থগিত


(১৭ আগষ্ট ২০১১) ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে প্রতিদ্বন্ধী প্রার্থী মাহাতাব উদ্দিন মিনার চৌধুরীর দায়ের করা মামলার রায় ও আদেশ স্থগিত করে দিয়েছে নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা জজ সুফিয়া বেগম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীম আখতার খান সমন্বয়ে গঠিত নির্বাচনী আপীল ট্রাইব্যুনালে এ আদেশ দেন। একরামুল হক একরামের আইনজীবী আকরামুজ্জামান জানান, গত ১ আগস্ট নির্বাচনী ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আবুল হোসেন খন্দকার প্রদত্ত রায় ও আদেশ মূলে একরামের নির্বাচন বাতিল করে তদস্থলে মাহতাব উদ্দিন আহম্মদ চৌধুরীকে নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করা হয়। উক্ত রায়ে আপত্তি করে একরামুল হক একরাম গত ৭ আগস্ট ফেনীর আপীল ট্রাইব্যুনালে আপীল মোকদ্দমা দায়ের করেন। উক্ত আপীল মোকদ্দমা শুনানী সাপেে ট্রাইব্যুনালের প্রদত্ত রায় আদেশের কার্যকারিতা স্থগিত প্রার্থনা করেন একরামের আইনজীবীরা। আপীল ট্রাইব্যুনাল উক্ত মোকদ্দমার আপীলের চূড়ান্ত আপীল শুনানী না হওয়া পর্যন্ত ট্্রাইব্যুনালের রায় ও আদেশ স্থগিত করেন।