(১১ জুন ২০১২) সোনাগাজী তথা ফেনী জেলাকে সন্ত্রাস ও নদী উপকূলীয় অঞ্চল থেকে জলদস্যু মুক্ত করা হবে। সোনাগাজীর উন্নয়নে সব প্রকার সরকারিী পদক্ষেপ গুলো বাস্তবায়নের মাধ্যমে সম্ভবনাময় সোনাগাজী উপজেলাকে কর্মমুখী করে গড়ে তোলা হবে। ফেনী জেলায় স¤প্রতি যোগদানকৃত জেলা প্রশাসক মো. হুমায়ূন করিব খোন্দকার গতকাল রবিবার বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জনপ্রতিনিধি সরকারি বেসরকারি, কর্মকর্তা, কর্মচারীদের বক্তব্যে তারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সমস্যা তথা উপকূলীয় অঞ্চলে বণ্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে জল দস্যু দমন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবাসহ আরো বিভিন্ন বিষয় সর্ম্পকে উপস্থাপন করে জেলা প্রশাসককে অবহিত করেন। পরে প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক সোনাগাজী উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি, নদীগুলো থেকে জলদস্যু দমন, কোস্টগার্ড স্থাপন, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় একটি বিনোদন কেন্দ্র স্থাপনসহ সোনাগাজীর তথা ফেনীর উন্নয়নে কাজ করে এবং সবাইকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড.এন কামরুল আনামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল্লাহ নুরী। এ সময় অন্যন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমীন আলম, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছারোওয়ার জাহান, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন সরকার, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মোমিন, এনায়েত উল্লাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন ভূঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোমিনোর রসিদ, প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মোহাম্মদ আলী, চর চান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সদর ইউপির চেয়ারম্যান সামছুল আরেফীন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাগাজী মো. ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. গোলাম মাওলা, বাজার বণিক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন।

