(১৪ জুন ২০১২) ফেনীর পরশুরাম সীমান্ত থেকে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ৪২ লাখ ১৫ হাজার টাকার ৮৪৩টি ভারতীয় শাড়ি আটক করেছে।
ফেনীস্থ ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ চান্দনা থেকে বিজিবি ৮৪৩টি ভারতীয় শাড়ি আটক করেছে।
দক্ষিণ চান্দনার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান এবিনিউজকে জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও শাড়ী গুলো আটক করা হয়। আটককৃত শাড়ীর মূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা। আটককৃত শাড়ী গুলোকে আজ বৃহস্পতিবার শুল্ক অফিসে জমা দেয়া হয়।
ফেনী ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কেএ নেসার ঘটনার সত্যতা স্বীকার করে এবিনিউজকে জানান, বর্ডার এলাকায় বিজিবির অভিযান অব্যহত রয়েছে।
