(১৪ জুন ২০১২) ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর এলাকায় দুটি-কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন।
সকাল সাতটার দিকে দুর্ঘটনার পর রাস্তা উপর উল্টে থাকা কাভার ভ্যানটি অপসারনের সময় নেয়। ফলে প্রায় দুই ঘন্টা সবধরনের যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪০ কিালো মিটারেরও বেশী যানজটের সৃষ্টি হয়। ১০টার দিকে কাভার ভ্যানটি অপসারনের পর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। চালকদের অভিযোগ রাস্তা পরিস্কারে পুলিশ সময়ক্ষেপন করেছে।
মহাসড়ক পুলিশ সহকারী উপ পরিদর্শক জসিম উদ্দিন
বলেন দুর্ঘটনার পর পর যানজটের সৃষ্টি হয় সেকারনে কাভার ভ্যানটি অপসারনের জন্য উদ্যার কারী ক্রন আসতে দেরী হয়েছে আমরা যানজটের নিরশনের চেস্টা করছি ।