(২৫ জুন ২০১২):: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে ৩’শ বতল বিদেশী দামি মদ সহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃত মালামালের মূল্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালস্থ ঢাকা বাস স্টেন্ডে একটি মাইক্রোবাসকে (চট্রমেট্রো-চ ১১-৪০০৭) আটক করে। এসময় মাইক্রোবাসে থাকা ২৫টি কার্টুনে ৩০০ বতল বিদেশী দামী ব্রান্ডের (ব্লাক এন্ড হোয়াইট ও ভোডকা) মদ জব্দ করে পুলিশ। আটককৃত মালামালের মূল্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা। এ ঘটনায় মাইক্রোচালক কুমিল্লা’র চান্দিনা মো ঃ মোস্তার ছেলে মোঃ আলমগীর (২৮), মাদক ব্যবসায়ী চট্রগ্রাম বন্দর এলাকার গোসাই ডাঙ্গা গ্রামের মোঃ ইসমাঈল (৪৫) ও একই জেলার চন্দনাইশ এলাকার মোঃ সালামের ছেলে মোঃ ইব্রাহিম (২০)কে আটক করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুল আবসার মাদকসহ তিন জন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

