রেলিগেশন শংকা মুক্ত করলো ফেনী সকার

(১৯ জুন ২০১২) গ্রামীন ফোন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল খেলায় ২ ম্যাচ হাতে রেখে রেলিগেশন শংকা মুক্ত করলো ফেনী সকার ক্লাব। মঙ্গলবার বিকেলে ব্রাদাস ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করেছে ফেনী সকার ক্লাব। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব খেলা শুরু থেকে চাপের মুখে রাখে ব্রাদাস ইউনিয়নকে। প্রথমার্ধের ২০ মিনিটে ফেনী সকার ক্লাবের ইকবাল হোসেন ভূঞার গোল করলে দল এগিয়ে যায়। আক্রোমন পাল্টা আক্রোমন করেও ২ টি গোল সুযোগ হাত ছাড়া করলে ১-০ গোলে প্রথমার্ধ শেষ করে ব্রাদাস ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মারমুখী আক্রোমনে থাকা ব্রাদাস ইউনিয়ন ৪৭ মিনিটে পর পর দু’টি কর্ণার থেকে গোল করার সুযোগ মিস করে। এসময় র‌্যাফারি ব্রাদাসের পক্ষে এক পেশে আচরন করায় গ্যালারির দর্শক ক্ষিপ্ত হয়ে মাঠে পানির বোতল নিক্ষেপ করে। ৫৫ ও ৫৬ মিনিটে ব্রাদাস ইউনিয়ন, ৬৩ ও ৬৪ মিনিটে ফেনী সকার ক্লাব আরো দু’টি করে গোলের সুযোগ মিস করলে গ্যালারি ভর্তি দর্শক হতাশ হয়ে পড়ে। খেলার শুরু থেকে একাধিক ফাউল করলেও র‌্যাফারি কোন খেলোয়ারকে কার্ড না দেখোলে ৭৯ মিনিটে একটি ফাউল কে কেন্দ্র করে উভয় দল তর্কে বিতর্কে জড়িয়ে পড়লে র‌্যাফারি ফেনী সকারের বদলি খেলোয়ার লুৎফুর রহমান রিটন ও ব্রাদাসের নাইজেরিয়ান খেলোয়ার এডামন্স স্যামোয়েল জানকাছাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে। আক্রমন পাল্টা আক্রমন করেও উভয় দল গোল করতে ব্যার্থ হলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনী সকার ক্লাব। ফেনীর মাঠে পর পর দু’খেলায় ফেনী সকার ক্লাব জয় লাভ করায় গ্যালারি ভর্তি দর্শক উৎফুল্ল হয়ে বাড়ী ফিরেছে। এ জয়ের ফলে ১৮ খেলায় ৫ জয় ও ৪ ড্র নিয়ে ফেনী সকারের পয়েন্ট ১৯, সমান সংখ্যক খেলায় ৪ জয় ৬ ড্র নিয়ে ব্রাদাসের পয়েন্ট ১৮।