(১৯ জুন ২০১২) ফেনীর দাগনভূঞা উপজেলায় ৫২ বোতল বিদেশি মদ (হুইস্কি) উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় এক লাখ টাকা।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমূল্যাপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের রাশেদের ঘরে অভিযান চালিয়ে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক রাশেদ পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
