সড়ক দুর্ঘটনা, ফেনীতে নিহত ১

(৯ জুন ২০১২)শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের ১টি যাত্রীবাহী বাস ইঞ্জিন চালিত মালবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে গাড়ির চালক মো. সাদেক (৩০) ও গাড়ির মালিক সাইদুল হক (৩৫) মারা যান।

নিহত মো. সাদেক কুমিল্লা বরুড়া উপজেলার নূরুল হকের ছেলে ও সাইদুল হক একই উপজেলার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের ছেরাজল হকের ছেলে।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুর রাজ্জাক জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পঠিয়েছে।