সোনাগাজীতে পরকীয়া প্রেমের জের ধরে পাষন্ড মা’র হাতে শিশু খুন

(৮ জুন ২০১২):: পরকীয়া প্রেমের জের ধরে ফেনীর সোনাগাজীতে পাষন্ড মা হত্যা করেছে তার দেড় বছর বয়সী শিশু সন্তানকে। শিশুর পিতা তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে স্ত্রী’র বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, চার বছর পূর্বে চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের আবুল কালামের ছেলে শেখ ফরিদের সাথে চরসাহাভিকারী গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে আকলিমা আক্তার খালেদার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর মধ্যে স্বামী জানতে পারে তার স্ত্রীর সাথে অজ্ঞাত এক ব্যক্তির পরক্রীয়ার সম্পর্ক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত চার মাস পূর্বে স্বামী শেখ ফরিদের সাথে স্ত্রী খালেদার সাথে বাকবিতন্তড়তা হয়। ঘটনার পর স্ত্রী খালেদা স্বামীর বাড়ি থেকে তার পিতার বাড়িতে চলে যায় উভয়ের পরিবার সামাজিক ভাবে বিষয়টি সমাধানের জন্য একাধিক বার বৈঠকে করেও মীমাংসা না হলে একে-অপরের সাথে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার বিকেলে স্বামীর শশুর বাড়ী থেকে তার বাড়িতে খবর আসে ১৭ মাসের শিশু পুত্র শেখ রাসেল মারুফ মৃত্যুবরণ করেছে। এ ঘটনা শুনে তাৎক্ষণিক শেখ ফরিদের পিতা আবুল কালাম, মামা হাজী রমজান আলী, ভগ্নিপতি জামাল উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি চরসাহাভিকারী গ্রামের ছেলেটির নানার বাড়িতে গেলে ওই বাড়ির লোকজন মৃত ছেলেটিকে তাদের না দেখিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে মৃত ছেলেটির পিতা শেখ ফরিদ তার স্ত্রী মৃতের মাতা আকলিমা আক্তার খালেদার বিরুদ্ধে ছেলেকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি জানান, ময়না তদন্তের রিপোর্টে যদি প্রমানিত হয় শিশুটিকে হত্যা করা হয়েছে তাহলে হত্যাকারীদেরকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।