(৩ জুন ২০১২)ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ইঞ্জিন চালিত আটোরিকশাচাপায় জেসমিন আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
জেসমিন দক্ষিণ ডুমুর গাঁও গ্রামের ইদ্রিসের মেয়ে।
রোববার দুপুর ২টার দিকে পাঁচগাছিয়ায় ইউনিয়নের দক্ষিণ ডুমুর গাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পাঁচগাছিয়ায় ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বাংলানিউজকে জানান, জেসমিন রাস্তা পারাপারের সময় অটোরিকশাটিচাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবসার বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি।
