ফেনীতে ট্রেনে কাটা পড়ে ইসমাইল আল কায়সার নামে এক যুবক নিহত

(০৭ মে ২০১২) ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে সড়কের ফেনীর বারাহীপুরের খাজুরিয়া নামক স্থানের আউটার সিগনালে ট্রেনে কাটা পড়ে মো. ইসমাইল আল কায়সার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
স্টেশন মাষ্টার ও জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে সড়কের ফেনী সদর উপজেলার বারাহীপুরের খাজুরিয়া নামক স্থানের আউটার সিগনালে ট্রেনে কাটা পড়ে ইসমাইল আল কায়সার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. ইসমাইল আল কায়সার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীর হাট ইউনিয়নের চরবাড়িখাত গ্রামের মো. আবদুল হকের ছেলে।
ফেনী জিআরপি পুলিশের হাবিলদার মো. মনির জনান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ইসমাইলর মামা আব্দুল মান্নান ও ফুফাত ভাই মো. রুবেল জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল মানষিক ভারসাম্যহীন ছিল। গত দুদিন ধরে ইসমাইলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফেনী রেল স্টেশনের ষ্টেশন মাষ্টার মো. মাহবুবুর রহমান ট্রেনে কাটা পড়ে ইসমাইলের নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, চট্রগ্রাম থেকে চাঁদপুর গামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।