(৮ মে ২০১২) সারা দেশের মত গতকাল সোমবার ফেনী ছিলো উৎসব মূখর। দুপুর ২টায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথেই শহর সহ পুরো জেলায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ফেনীতে এসএসসিতে ১০ হাজার ৯শ ২৪ জন অংশ নিয়ে পাশ করেছে ১০ হাজার ৪‘শ ৪৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৫‘শ ৫৫ জন। ফেনীতে এসএসসিতে পাশের হার ৯৫.৬৪ ভাগ। ফল পেয়ে ছাত্র ছাত্রীরা উল্লাসে ফেটে পড়ে ক্যাম্পাস প্রাঙ্গনে। সোর তুলে ফলপ্রাপ্তরা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দের রেশ যেন কাটতে চায়না। এসময় কেউ কেউ খুশিতে আত্মহারা হয়ে আনন্দ অশ্রু ধরে রাখতে পারেনি। এবারও ফেনীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো বরাবরের মতো তাদের ঐতিহ্য ধরে রেখেছে । এবারের প্রকাশিত ফলাফলে বোর্ড পর্যায়ে সেরা ১০ তালিকায় ফেনী গালর্স ক্যাডেট কলেজ দ্বিতীয়, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৮ম ও ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৯ম স্থান দখল করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ ৫ পেয়ে জেলা পর্যায়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। ফেনী সদর উপজেলায় এসএসসিতে ৪ হাজার ৫’শ ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৩ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ৪ হাজার ৮৪ জন। সদর উপজেলায় পাশের হার ৮৮.৮০ ভাগ। ফেনী পালইলট হাই স্কুলে মোট ২৪৭ জন অংশ গ্রহন করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১১ জন। পাশের হার শতভাগ। ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। পাশের হার শতভাগ। ফেনী শাহিন একাডেমী থেকে ৩২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩১৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১ জন। ফেনী সেন্ট্রাল হাই স্কুলে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২৪৪ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ে ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন। ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ১২১ জন। লেমুয়া উচ্চ বিদ্যালয়ে ১৪৪ জনের মধ্যে ৯ জন জিপিএ৫ সহ ১৩২ জন পাশ করেছে। দাগনভূঞা উপজেলায় এসএসসিতে ২ হাজার ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১ হাজার ৯২৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৫৮ জন । পাশের হার ৮৬.৩৯ ভাগ। দাখিলে ৬৩১ জন ফলপ্রার্থীর মধ্যে পাশ করেছে ৫৮৭। জিপিএ ৫ পেয়েছে ২০ জন। পাশের হার ৯৩ ভাগ। সোনাগাজী উপজেলায় ১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১ হাজার ৪০৭ জন। জিপিএ ৫ পায় ২২ জন। শতকরা পাশের হার ৮৮.৪০ ভাগ। ফুলগাজী উপজেলায় এসএসসিতে ৯৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করে ৮১২ জন। জিপিএ ৫ পায় ১২ জন। পাশের হার ৮০ ভাগ। দাখিলে এ উপজেলায় মোট ১৮১ জনের মধ্যে ২১ জন জিপিএ ৫ নিয়ে মোট পাশ করে ১৭১ জন। পাশের হার ৯৪.৫৮ ভাগ। পরশুরাম উপজেলায় এসএসসিতে ৭৯৬ জনের মধ্যে ১২ জন জিপিএ ৫ সহ পাশ করে ৭০২ জন। এ উপজেলায় পাশের হার ৮৮.১৯ ভাগ। দাখিলে ৩৮৭ জনের মধ্যে পাশ করেছে ৩৫৪ জন। পাশের হার ৯১.৪৭ ভাগ। ছ্গালনাইয়া উপজেলায় এসএসসিতে ১ হাজার ৬৩১ জনের মধ্যে ৪৮ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ১ হাজার ৫১৯ জন। পাশের হার ৯৩.১৩ ভাগ। দাখিলে ৬৯৫ জনের মধ্যে ৪৫ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ৪৪২ জন। পাশের হার ৯২.৩৭ ভাগ। এদিকে ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় মোট ১৫৯ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮২ জন। ফেনী আলীয়া মাদ্রাসায় মোট ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। আফতাব বিবি মাদ্রাসায় ৯৯ জন ফলপ্রার্থীর মধ্যে ৭ জন জিপিএ ৫ সহ ৯৪ জন পাশ করেছে। গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ৫৮ জনের ১ জন জিপিএ ৫ সহ ৫৬ জন পাশ করেছে। ফেনী রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ৮ জনের মধ্যে ২ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে। ফেনী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসায় ১২ জনের মধ্যে ৬ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে। খাতুনে জান্নাত মহিলা ক্যাডেট মাদ্রাসায় ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন জিপিএ ৫ সহ সবাই পাশ করেছে।ে

