কুমিল্লা বোর্ডে সেরা ২০ এ ফেনীর ৪ প্রতিষ্ঠান

(৮ মে ২০১২) এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা ২০ এর তালিকায় স্থান করে নিয়েছে ফেনীর ৪ শিক্ষা প্রতিষ্ঠান। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা বোর্ডে সেরা ২০ এ অবস্থানকারী ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহীন একাডেমী। বরাবরের মত এবারও ফেনী গার্লস ক্যাডেট কলেজ জেলা ভিত্তিক প্রথম ছাড়াও বোর্ড পর্যায়ে সেরা তালিকায় ২য় স্থান লাভ করেছে। এখানে ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই জিপিএ ৫ পেয়েছে। ২শ ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১শ ১১ জন জিপিএ ৫ পেয়ে শীর্ষ তালিকায় ৮ম স্থান লাভ করেছে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। এ তালিকায় ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে ৯ম স্থানে। এখানে ২শ ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৯৭ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও ফেনী শাহীন একাডেমী ১৯ তম স্থান লাভ করেছে। এখানে ৩শ ২১ জনের মধ্যে ৬১ জন জিপিএ ৫ পেয়েছে।