(২৪ মে ২০১২) ফেনী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপী লার্নিং এন্ড আর্নিং অনলাইনে উপার্জন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা গতকাল বুধবার বিকালে শেষ হয়েছে। বিকালে জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন। জেলা প্রশাসনের আয়োজনে স্বানির্ভর বাংলাদেশ ও সাপোর্ট-২ ডিজিটাল বাংলাদেশ (এটুআই) পোগ্রামে ৫২ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন স্বনির্ভর বাংলাদেশের গভর্নিং বর্ডির সভাপতি এসএম আল হোসায়নী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তন্ময় ইসলাম ও খালিদ নোমান হোসায়নী পরিচালক (আইটি) স্বনির্ভর বাংলাদেশ। শিক্ষার্থীদেরকে ঘরে বসে অনলাইনে উপার্জন বিষয়ে প্রশিক্ষন দেন স্বনির্ভর বাংলাদেশের হেনা বাড়ই ট্রেনিং কো-অর্ডিনেটর, মো: সাদিকুল আলম পাভেল নেটওয়ার্ক এডমিনিষ্টেটর ও এইচএস আলমগীর সিদ্দিকী ট্রেনিং কো-অর্ডিনেটর স্বনির্ভর বাংলাদেশ। সরকারের ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রামে শিক্ষিত বেকার যুবকেরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে উপার্জন করে আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য স্বনির্ভর বাংলাদেশের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা মূল্যে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।

