ফেনীতে “শহীদ সেলিনা পারভীন সড়ক”র ফলক উম্মোচন।

(৩০ মে ২০১২) ৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার তালিকায় দেশের নারী শহীদ ফেনীর গর্বিত সন্তান শহীদ সাংবাদিক সেলিনা পারভীন এর স্মৃতি ধরে রাখতে রাজধানী ঢাকার পরে এবার ফেনীতে তার নামে একটি সড়কের নামকরন করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী শহরের সাবেক নাজির রোড সড়কটিকে “শহীদ সেলিনা পারভীন সড়ক” নাম করণ করে মুড়াল সহ আনুষ্ঠানিক ভাবে ফলক উম্মেচন করেন ফেনীর বিদায়ী জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। এসময় উপস্থিত ছিলেন, শহীদ সেলিনা পারভীনের একমাত্র সন্তান সুমন জাহিদ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার পৌর প্যানেল মেয়র সাইফুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন এর স্মৃতি রক্ষার্থে ফেনীতে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে ডাক বিভাগ শহীদ বুদ্ধিজীবী স্মরনে সেলিনা পারভীন ছবি সংবলিত স্মারক ডাক টিকেট প্রকাশ করেন। এছাড়া ঢাকার মালিবাগ থেকে মগ বাজার পর্যন্ত সড়কটি “শহীদ সেলিনা পারভীন সড়ক” নাম করণ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন।