শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের বিক্ষোভ

(২১ মে ২০১২) পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা ছাত্র/ছাত্রীদের পদবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে নামিয়ে সুপার ভাইজার করনের প্রস্তাবনার প্রতিবাদে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট- এর ছাত্ররা আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় তারা শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে ছাত্ররা বলেন, এ আইন বাস্তবায়ন হলে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের মান দ্বিতীয় শ্রেণি থেকে নামিয়ে তৃতীয় শ্রেণি হয়ে যাবে, যা তারা কিছুতেই মেনে নেবে না।
ফেনী সদর হাসপাতাল সংলগ্ন পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে প্রায় ৫ শতাধিক ছাত্রের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে ট্রাংক রোডস্থ দোয়েল চত্বরে এক প্রতিবাদ সভায় ছাত্ররা বলেন, ‘২০০৮ সালে তৎকালীন ফখরুদ্দিন সরকারের প্রস্তাবিত কালো আইন’টি শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার দুপুরে ইন্সটিটিউটে প্রেরণ করেছেন। যাতে বলা হয়েছে শুধু মাত্র যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজ থেকে পাশ করবে তাদের ইঞ্জিনিয়ার বলা হবে। অপরদিকে আজ পর্যন্ত যারা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করেছে তাদের ডিপে¬ামা ইঞ্জিনিয়ার বলা হলেও এ আদেশ বাস্তবায়ন হলে তাদের ইঞ্জিনিয়ার না বলে কনস্টেকশন সুপার ভাইজার বলা হবে। যার ফলে তাদের অধিকার কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেনি থেকে তৃতীয় শ্রেণিতে নামিয়ে দেয়া হবে। অবিলম্বে তাদের তাবি বাস্তবায়ন করা না হলে তারা বৃহত্বর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে বিভিন্ন বর্ষের শিক্ষার্থী বাবলু, নোমান, রিমন, হৃদয়, শরীফ, মোশারফ, আলিম বক্তব্য রাখেন।