ফেনীতে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য মোটর সাইকেলসহ গ্রেফতার

(২১ মে ২১০২) ফেনী সদর হাসপাতল মোড় থেকে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা মোটর সাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গত শনিবার রাতে লালপুল থেকে পুলিশ গ্রেফতার করে। এসময় চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানাযায়, ফেনী সদর হাসপাতালের মোড় থেকে চুরিকৃত মোটর সাইকেলটি চালিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ লালপুল থেকে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করে। এরা হলো রাজবাড়ীর সরবাত পাটোয়ারীর ছেলে লালন পাটোয়ারী (৩০) ও মানিকগঞ্জ জেলার বাবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭) অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ফেনীতে মোটর সাইকেল চুরির সাথে জড়িত চক্রের অনেকের নাম বলে। তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। এসআই মাহবুবুর রহমান জানান, লালন ও আরিফ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ফেনীর মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো ল-১৫-১৬১১) তাদেরকে সদর হাসপাতাল মোড় থেকে দেয়া হয়। পরে তারা সাইকেলটি বিক্রির জন্য চট্টগ্রামের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার সময় সাইকেলটির নেমপ্লেটটি উল্টে ফেলে। এ ঘটনায় ফেনী থানায় একটি মামালা হয়েছে।