ফেনীতে ইট চাপা পড়ে ভাটাশ্রমিক নিহত

(১৯ মে ২০১২) ইট চাপা পড়ে বিমল চন্দ্র নামের ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের লস্কর হাটের রুহুল আমিনের ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, সন্ধ্যায় ইট বোঝাইকালে ইটের তাক ধসে চাপা পড়ে বিমল চন্দ্র (৩০) ঘটনাস্থলেই মারা যান। এসময় জগদীশ (৩২) নামে অপর শ্রমিক ও গুরুতর আহত হন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত শ্রমিককে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিক বিমল চন্দ্র ও আহত জগদীশ লালমনির হাট জেলার অধিবাসী বলে পুলিশ তাদের সহকর্মী শ্রমীকদের বরাত দিয়ে জানিয়েছে।