(১৪ মে ২০১২) পরশুরামে গতকাল রবিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের দক্ষিন চিথলিয়া নামক স্থানের কবরস্থানে ৫/৬ বছরের অজ্ঞাত পরিচয়ের এক ছেলে শিশুকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মারা গেছে। পুলিশের ধারনা অপহরণ করে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারা গেছে মনে করে গুম করার উদ্দেশ্যে শিশুটিকে দুর্বৃত্তরা কবরস্থানে ফেলে যায়। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ , হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় শিশুটিকে দেখে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করলে দুপুরের ১টার দিকে সে মারা যায়। পরশুরাম থানার এসআই আবদুল আলিম জানান, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর গ্রামের মোঃ আমিনুল হক এর ছেলে মো কামরুল হোসেন নামের এক ব্যক্তি পরশুরাম থানায় সরকারী নাম্বারে ফোন করে এ তথ্যটি জানায়। পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক দেখে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করেন। তিনি জানান, শিশুটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে কেউ পিটিয়ে আহত করেছে। ডাঃ নাসির আরও জানান, হাসপাতালে আনার সময় তার পরনে একটি লাল রংয়ের স্কুল পোশাক ছিল এবং একটি লাল রংয়ের ট্রাই ও ছিল। পরনে ছিল একটি ছাই রংয়ের প্যান্ট। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী জেলার সকল থানায় সকালেই বার্তা পাঠানো হয়েছে তবে কোথাও কোন শিশু নিঁখোজের খবর পাওয়া যায়নি। এই ব্যাপারে একটি সাধারন ডায়েরী করা হয়েছে।শিশুটির সাথে শত্রুতা কার?
(১৪ মে ২০১২) পরশুরামে গতকাল রবিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের দক্ষিন চিথলিয়া নামক স্থানের কবরস্থানে ৫/৬ বছরের অজ্ঞাত পরিচয়ের এক ছেলে শিশুকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মারা গেছে। পুলিশের ধারনা অপহরণ করে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারা গেছে মনে করে গুম করার উদ্দেশ্যে শিশুটিকে দুর্বৃত্তরা কবরস্থানে ফেলে যায়। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ , হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় শিশুটিকে দেখে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করলে দুপুরের ১টার দিকে সে মারা যায়। পরশুরাম থানার এসআই আবদুল আলিম জানান, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর গ্রামের মোঃ আমিনুল হক এর ছেলে মো কামরুল হোসেন নামের এক ব্যক্তি পরশুরাম থানায় সরকারী নাম্বারে ফোন করে এ তথ্যটি জানায়। পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক দেখে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করেন। তিনি জানান, শিশুটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে কেউ পিটিয়ে আহত করেছে। ডাঃ নাসির আরও জানান, হাসপাতালে আনার সময় তার পরনে একটি লাল রংয়ের স্কুল পোশাক ছিল এবং একটি লাল রংয়ের ট্রাই ও ছিল। পরনে ছিল একটি ছাই রংয়ের প্যান্ট। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী জেলার সকল থানায় সকালেই বার্তা পাঠানো হয়েছে তবে কোথাও কোন শিশু নিঁখোজের খবর পাওয়া যায়নি। এই ব্যাপারে একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি
