(২৮ এপ্রিল ২০১২) ফেনীর ফুলগাজীতে মায়ের বকুনি খেয়ে হাসান নামে এক চতুর্থ শ্রেনীর ছাত্র আত্মহত্যা করেছে।পুুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের ফতেপুর গ্রামের বীরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও আবু তাহেরের বাড়ির আবদুল মমিনের ছেলে মো. হাসান (১২) এলাকার ছেলেদের সঙ্গে পিকনিক করে। পিকনিক থেকে বাড়ি ফেরার সময় এক প্যাকেট দুপুরের খাবার নিয়ে আসে। সবার অগোচরে ওই লান্স প্যাকেটটি ছোট ভায় খেয়ে ফেলে। এতে হাসান ক্ষুব্ধ হয়ে ভাইয়ের ওপর চওড়া হয়। হাসানের মা এ ঘটনায় তাকে বকুনি দিলে সে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে।
বাড়ির সবাই তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে দরজা ভেঙ্গে হাসানকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবার দাফনের জন্য নিয়ে গেছে।
