হরতাল চলছে ফেনীতেও

(২২ এপ্রিল ২০১২) নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ফেনীতেও । রবিবার সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা। যানবাহন চলাচল করছে না। এখন থেকে দূরপাল্লার কোন বাসও ছাড়েনি। রাতে কুমিল্লার গুনবতী স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা চট্রগ্রাম রেলপথের যোগাযোগ চালু থাকলেও ট্রেনের সময় সূচী তছনছ হয়ে পড়েছে। শহরের বিপনী বিতান ও দোকান পাট খোলেনি। স্পর্শকারত স'ান গুলোতে প্রচুর পুলিশ মোতায়ন এবং টহল রয়েছে।