(২২ এপ্রিল ২০১২) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের সিদ্দিকুর রহমান ভুলু পেশকারের ছেলে ডিএমপিতে কর্মরত পুলিশ কনষ্টেবল মোশারফ হোসেনের বাড়ীতে গতকাল শনিবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এলাকাবাসী জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার সময় ১০/১২জন মুখোশ পরিহিত ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পুলিশ মোশারফ হোসেনের স্ত্রী নুসরাত জাহান লিনা (২৩) ও মাতা আলেয়া বেগমকে (৫০) দুইটি কক্ষে আলাদাভাবে হাত, পা ও মুখ বেঁধে আটকে রেখে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ঘণ্টা লুটতরাজ চালায়। এ সময় ডাকাতদল সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ মোশারফের মাতা আলেয়া বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন।
