ফেনীর ছাগলনাইয়ায় ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

(২৩ এপ্রিল ২০১২) ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া এলাকা থেকে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ২০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি আটক করেছে।
ফেনীস্থ ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া এলাকার একটি পুকুর পাড় থেকে ৪১০টি ভারতীয় শাড়ি আটক করে মধুগ্রাম বিজিবি ক্যাম্প। প্রতিটি পাঁচ হাজার টাকা করে আটককৃত ৪১০টি শাড়ির মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ছাগলনাইয়ায় মধুগ্রাম বিজিবি কমান্ডার সুবেদার আবদুল করিম জানান, আটককৃত শাড়িগুলো জায়লস্কর ১৯ বিজিবি ক্যাম্পে জমা দেয়া হয়েছে। সোমবার এগুলো ফেনী কাস্টমস এ জমা দেয়া হবে।
ফেনী ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার ঘটনার সত্যতা স্বীকার করে এবিনিউজকে জানান, বর্ডার এলাকায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।