(২৩ এপ্রিল ২০১২ )ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপির হরতালের দ্বিতীয় দিনে ফেনীতে হরতাল সমর্থনকারী ও বিরোধীদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মারাত্মক আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা । সকাল ১০টার পর হরতালের সমর্থনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে খন্ড খন্ড মিছিল করছিল। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের একটি মিছিল উকিল পাড়া থেকে ট্রাংক রোডের আসার সময় তাদের উপর হরতাল সমর্থনকারীরা চোরা গুপ্তা ইট পাটকেল ছুঁড়তে থাকে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে হরতাল সমর্থনকারীদের ধাওয়া করলে র্যাব ও পুলিশ পরিসি'তি নিয়ন্ত্রণ করে। ইটের আঘাতে আহত ছাত্রলীগ নেতা পারভেজকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। শহরের পরিস্তিথি থমথমে।
