(২৮ এপ্রিল ২০১২) ফেনীতে যুব উন্নয়নের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে যুবক ও যুব মহিলাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। কোর্সের উদ্বোধন করেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ। বক্তব্য রাখেন যুব উন্নয়নের সহকারী পরিচালক সামছুজ্জামান ও প্রজেষ কুমার সাহা, এবিসিডি ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক লিয়াকত আলী আরমান। প্রশিক্ষন কোর্সে ৩২ জন যুবক ও যুব মহিলা অংশ নিয়েছে। এ প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের সরকারী অর্থে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
