মধুগ্রামে এক ঘরে ২০০ গোখরা !

(২৮ এপ্রিল ২০১২) পরশুরামে এক বসত ঘরে ২০০ বিষধর সাপের সন্ধান মিলেছে। এ ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামের মাষ্টার আবুল খায়ের দাউদের পাকা বসত বাড়ীর স্টিলের আলমারি ও লাগেজে প্রায় ২০০ টি বিষধর গোখরা সাপ পাওয়া যায়। এগুলো ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাড়ীর লোকজন সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ীতে গিয়ে দেখা যায়, শত শত নারী - পুরুষ সাপগুলোকে দেখার জন্য ভিড় জমিয়েছে। মাস্টার আবুল খায়ের জানান পার্শ্ববর্তী পুকুর থেকে সাপগুলো আসতে পারে। তবে তালাবদ্ধ স্টিলের আলমারি ও লাগেজে কিভাবে সাপ ঢুকলো তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।