(২৮ এপ্রিল ২০১২) ফেনী র্যাব-৭ এর সোর্স পরিচয় দিয়ে ফরহাদ (৩০) নামের এক ব্যক্তি বিসিক শিল্প এলাকায় মুম্বাই সুইটস্ কারখানা থেকে চাঁদা আদায় করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুম্বাই সুইটস্ মিষ্টিতে ব্যবহার করার জন্য দীর্ঘদিন থেকে অবৈধভাবে চিনির শিরা সরবরাহ করে থাকে। মুম্বাই সুইটস্ অবৈধ শিরাগুলো কুমিল্লাতে সরবরাহ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুম্বাই সুইটস্ থেকে শিরা গুলো কুমিল্লাতে নেয়ার জন্য গাড়ীতে রাখা হয়। এই সময় র্যাবের সোর্স পরিচয়দানকারী সিওড়াস্থ ফরহাদ (০১৮২২-১৯৫০৮১) এই নাম্বার ফোন করে মুম্বাই সুইটস্ এর ম্যানেজারের কাছে চাঁদা দাবী করে। চাঁদা নিয়ে মুম্বাই কর্তৃপক্ষের সাথে ফরহাদের দর কষাকষি চলে। পরে তাকে ৫ হাজার টাকা দিলে চলে যায়। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে ফরহাদ দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স পরিচয় দিয়ে এখান থেকে চাঁদা আদায় করে।
