(২৭ এ২০১২) ফেনীতে ১৬৫৬টি বিদেশি বিয়ারের ক্যানভর্তি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ভ-১১-০৩৫৩) তল্লাশি চালিয়ে হ্যানিকেন ব্রান্ডের ১৬৫৬টি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করে। এ সময় গাড়িচালক মাদারিপুর জেলার শিবচর উপজেলার জাহেদ আলীর ছেলে মো. সেলিম ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মৃত শাহ আলমের ছেলে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে আটক করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের এসআই নাজিম উদ্দিন জানান, আটককৃত মাদকগুলো বিক্রয়ের জন্য ঢাকা থেকে চট্টগ্রামের নিয়ে যাচ্ছিল।
গোয়েন্দা পুলিশ বাদি হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতিনিচ্ছে।