বিস্কুট খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

(২৪ এপ্রিল ২০১২) ফেনী-কুমিল্লা সীমান্তবর্তী আলকরা এলাকায় বিস্কুট খেয়ে একই পরিবারের পাঁচ জন অসুস্থ হয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ফেনী সদর হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে ফেনী-কুমিল্লা সীমান্তবর্তী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আশরাফিয়া আলকরাই উনিয়নের গ্রামের এক বাড়িতে স্থানীয় এক কোম্পানীর বিস্কুট করে একই পরিবারের পাঁচ জন অসুস্থ হয়েছে। অসুস্থ মো. ইদ্রিস এর ছেলে মো. ইলিয়াস (২৫), তার স্ত্রী মুক্তা (১৮), ছেলে প্রান্ত (২), মো. ইয়াসিন মামুন এর মেয়ে মিম (৮) ও সুমাইয়কে (৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ মো. ইলিয়াস জানান, সন্ধ্যায় স্থানীয় এক দোকান থেকে নাস্তা করার জন্য এক পেকেট বিস্কুট কিনে বাসার সবাই খেলে আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা অনুভব করে। পরে দু একবার বমি করে অজ্ঞান হয়ে পড়লে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসুস্থ সকলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে কোন রোগীর অবস্থা শোচনীয় নয়। তিনি জানান, অসুস্থারা যে বিস্কুট খেয়েছে তা হয়তো মেয়াদ উর্ত্তিন ছিল।