(২৫ এপ্রিল ২০১২)ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ফেনী প্রেসক্লাব সভাপতি নূরুল করিম মজুমদারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে তিনি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। ইতোমধ্যে ফেনী শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দোয়েল চত্ত্বর, খেজুরগাছ চত্ত্বর, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্ত্বর নামে বিভিন্ন আকর্ষণীয় স্থাপনা নির্মাণ কার্যক্রম শুরু করেছেন।
তিনি এসব কার্যক্রম ত্বরন্বিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সৌজন্যে তিনি এক নৈশ ভোজের আয়োজন করেন।
