ফেনীতে বসুন্ধরা টিস্যুর পুরস্কার বিতরণ

(৩০ এপ্রিল ২০১২) ফেনী জেলা ও নোয়াখালীর বসুরহাটের বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিমের লক্ষ্যমাত্রা অর্জনকারী তৃনমূল পর্যায়ের ব্যবসায়ী ও ডিলারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার রাত ৯টায় ফেনীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া ইনচার্জ হায়দার নাসির এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী ইমদাদুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা টিস্যুর ইনচার্জ খন্দকার এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন বিপিএফএল-৩ এর অফিসার ইনচার্জ নুর উদ্দিন ও বিপিএফএল-৩ এর অপর অফিসার ইনচার্জ বিষ্ণ কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার এমএ জলিল বলেন, বসুন্ধরা টিস্যু এখন দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে। গুণগত মানসহ অন্যান্য কারণে বসুন্ধরা টিস্যুর চাহিদা দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দেশবাসীর কল্যাণে সদাপ্রস্তুত।

এ সময় অন্য বক্তারা বলেন, শিক্ষার কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপ কিছু দিনের মধ্যেই নতুন উন্নত মানের কাগজ বাজারজাত করতে যাচ্ছে।

তারা দেশি প্রযুক্তিতে উৎপাদিত বসুন্ধরা গ্রুপের এসব পণ্য বিক্রি ও ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে টিস্যু ট্রেড স্কিমের ৬৫০ জন ব্যবসায়ীর মধ্য থেকে পাঁচ শ্রেণিতে র‌্যাফেল ড্রর মাধ্যমে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।

এতে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন বিজয়ী রাজ্জাক অ্যান্ড ব্রাদার্সের পক্ষে জিসান বিল্ডার্সের ম্যানেজার আবদুল মান্নান পুরস্কারটি নেন।

অনুষ্ঠানে ফেনী পরিবেশক নাছির স্টোরের এনামুল হক এবং বসুরহাটের এরিয়া পরিবেশক জিসান বিল্ডার্সের জামাল উদ্দিনকে ইয়ার অব দ্য গোল্ড ঘোষণা করা হয়া