(১৭ সেপ্টেম্বর ২০১১) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া ওর্য়াডে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ পাল্টা আক্রমনের শিকার হয়েছে। পরে পুলিশ মাদকসহ একজন মহিলাকে গ্রেফতার করতে সম হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মাদক সম্রাট বলে খ্যাত আবুল হাশেমকে পাকড়াও করতে জেলার ডিবি পুলিশ উপ-পরিদর্শক সালাহউদ্দিনের ফোর্স ও ছাগলনাইয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার বাড়ি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাশেম তার স্ত্রী কোহিনুর বেগম ও বাহিনী নিয়ে প্রসাশনের উপর বোমা হামলা চালিয়ে চাপাতি নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে হাশেম চাপাতি নিয়ে সালাহউদ্দিনকে কোপ দিলে তিনি শটকে গিয়ে পুকুরে ঝাপ দেন। এমন সময় পুলিশের আগ্নেয়াস্ত্র পড়ে গেলে হাশেমের স্ত্রী কুড়িয়ে নিয়ে পুলিশের দিকে পিস্তল তাক করে গুলি করতে উদ্যত হন। সালাহউদ্দিন পুকুর থেকে উঠে তাকে ঝাপটে ধরেন। একপর্যায়ে হাশেম তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। প্রশাসন ২৪ বোতল মাদক সহ কোহিনূরকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও প্রশাসনের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করে তাকে কোর্টে চালান করে।
ডিবি উপ-পরিদর্শক ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, হাশেমের বিরুদ্ধে ৬টি মাদক মামলা সহ কয়েকটি গুরুতর অভিযোগ পেয়ে যৌথভাবে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চিরুনী অভিযান পরিচালনা করে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান।
