স্কুলশিশুদের দুপুরে ভাত খাওয়ানো কর্মসূচির উদ্বোধন


(১৭ সেপ্টেম্বর ২০১১) ফেনীর সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের রঘুনাপুর কায়সার রায়হান (রেজি.) প্রাথমিক বিদ্যালয় ও নবাবপুর শিশু নিকেতন স্কুলের ৬৫০ ছাত্রছাত্রীকে প্রতিদিন দুপুরে ভাত খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। 
 
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করে কর্মসূচি উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান দুপুর ১২টায় রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় ও ১টায় নবাবপুর শিশু নিকেতনের শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। 
 
এ দুটি স্কুলের কর্মসূচি সফল করতে অর্থ সাহায্য দেবেন এলাকার ধনাঢ্য ব্যক্তি জহিরুল হক স্বপন ও আবদুল হাই। 
জেলা প্রশাসক জানান, ক্রমান্বয়ে প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি চালু করা হবে।