(১৮ সেপ্টেম্বর ২০১১) ফেনী পৌর সভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর সাথে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা পৌর অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফারুক হারুন, সহ-সভাপতি হাজী মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন আলাল, কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, দপ্তর সম্পাদক আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক পরিমল চন্দ্র বণিক, সদস্য হাজী মোঃ আইয়ুব ও হারুন-অর-রশীদ প্রমুখ। সভায় শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এসময় মেয়র বলেন ফেনী বড় বাজার ও পাঁচগাছিয়া রোডে খাওয়ার পানির সংকট দূর করতে অচিরেই গভীর নলকূপ স্থাপন করা হবে। এবং পর্যাক্রমে শহরের বিভিন্ন সমস্যা দূর করা হবে।

