স্কুল কমিটিতে ইউপি চেয়ারম্যান বাহীনির নাম না থাকায় হামলায় প্রধান শিক্ষকসহ ৪০ ছাত্রা-ছাত্রী আহত

(২২ সেপ্টেম্বর ২০১১) ফেনীর সোনাগাজীর উপজেলার আমিরাবাদ ইউপির চেয়ারম্যান জহির বাহীনির সদস্যকে হাজ্বী রহিম উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের কমিটিতে না রাখায় যুবলীগ নেতাদের হামলায় ৫শিক্ষক সহ ৩০ ছাত্র-ছাত্রী আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মেজবা উদ্দিন ব্যারিষ্টার ও রূপককে তাতক্ষনিক ভাবে আটক করে পরে যুবলীগ নেতা ইউপিচেয়াম্যান জহিরের চাপে ছেড়ে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা সন্ধ্যায় ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ,স্কুল শিক্ষক ও আহত ছাত্র-ছাত্রীদের সূত্রে জানাযায়, সোনাগাজী উপজেলার আমিরা বাদ ইউনিয়ানের হাজ্বী রহিম উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের কমিটিতে স্থানীয় ইউপিচেয়াম্যান -নিজাম হাজারী বাহীনির অন্যতম সেনাপতি জহির গ্র“পের সদস্য যুবলীগ নেতা মেজবা ও রূপকের নাম না থাকায় গত কিছুদিন থেকে স্কুল প্রধান শিক্ষক শংকর সাহা ও শিক্ষক -প্রতিনিধি আবুল বাশারের সাথে যুবলীগ নেতারা বিভিন্ন অসজন্য মূলক আচরন করে আসছে। আবুল বাশার এ আবদারের প্রতিবাদ করলে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার হুমকি দেয়। তার ধারাবাহিকতায় বুধবার বিকাল ৫ টার দিকে মেজবা উদ্দিন ব্যারিষ্টার, মোশারফ হোসেন ও রূপকের নেতৃত্বে এক দল যুবক স্কুলে এসে শিক্ষদের সাথে অসদা চরন করে শিক্ষক দেরকে এক কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সংবাদ স্কুলের বিভিন্ন শ্রণী কক্ষে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা যুবলীগ ক্যাডারদের এ আচরনের প্রতিবাদ করে।
এ সময় সন্ত্রাসীদের হাতে প্রধান শিক্ষক শংকর সাহা ,আবুল বাশার,৮ম শ্রেনীর ছাত্রী শাহেনা আক্তার, তানজিনা আক্তার, মেরিন,শেখরাসেল, রাকিবুল ইসলাম, সাহাব উদ্দিন, মাইন উদ্দিন, সারোয়ার হোসেন, ছালে আহ্হমদ, ইকরামূল আলম, এমরান হোসেন, ১০ম শ্রেণীর ছাত্রী রিংকু রানী দাস, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী,রুজিনা আক্তার, রুমানা আক্তার, কামরুন নাহার সহ ৩০ ছাত্র-ছাত্রী আহত হয়েছে। এ সময় হামলা কারীরা স্কুল ছাত্র-ছাত্রীদের অনেকা বি-বস্ত্র করে পেলে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে হাজির হয়ে হামলা কারী মেজবা উদ্দিন ও রূপক কে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। প্রধান শিক্ষক শংকর সাহা হামলার ঘটনা শিকার করেছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল আহতদের কে দেখতে যান।