(২২ সেপ্টেম্বর ২০১১) ফেনীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকার বালিকা বিদ্যানিকেতন,রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ও পাঁচগাছিয়া এ জেড খান উচ্চ বিদ্যালয় মাঠে বনজ গাছের চারা রোপন করা হয়। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্যাহ ভূঞা ও শিক্ষকরা স্কুলের সামনে চারা রোপন করেন। রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে চারা রোপন করেন অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, প্রভাষক দোলায়ার হোসেন, আব্দুল মোহাইমেন, মোয়াজ্জেম হোসেন, রাশেদা খানম। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থীরা। সদর উপজেলার পাঁচগাছিয়া এজেড খান উচ্চ বিদ্যালয়ে চারা রোপন করেন প্রধান শিক্ষক মোঃ ফজলুল হকসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা উপস্থিত ছিলেন।
চারা রোপনকালে বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্যাহ ভূঞা এ উদ্যোগের প্রশংসা করে বলেন,গাছ আমাদের আলো দেয়, খাদ্য দেয়, অর্থ দেয়। সকলের উচিত গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে গাছের নানা উপকারীতা তুলে ধরেন।
রামপুর নাসির মোমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন,দেশব্যাপী এ ধরণের বৃক্ষরোপন অভিযান পরিচালিত হলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাব। উল্লেখ্য দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
