দাগনভূঞায় ৬০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

(২৫ সেপ্টেম্বর ২০১১) ফেনীর দাগনভূঞা উপজেলার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৬০ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।
বিকালে দাগনভূইয়ার মমারিজপুর হাই স্কুল প্রাঙ্গণে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য প্রধান অতিথি ছিলেন। বৃত্তি কমিটির সভাপতি, দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঁইয়া, ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান এসহাক জগলু ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে ফেনীর শিল্পীরা।
প্রঙ্গত ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর আয়োজনে ২০১০ সালে প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। আগামী ২৮ অক্টোবর ২০১১ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে।