(২৫ সেপ্টেম্বর ২০১১) ফেনী সোনাগাজী থানা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ফেনী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন মাসুদ জানান, সোনাগাজী থানার এসআই সালাহ উদ্দিন ও জুলুশ খান পাঠান স্থানীয় আমিরাবাদ ইউনিয়নের হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম ও আলী মর্তুজার ছেলে নিজাম উদ্দিনের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে মিথ্যা মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছে।
তিনি পুলিশি হয়রানি থেকে মুক্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য সোনাগাজী থানার এসআই সালাহ উদ্দিন ও অপর এসআই জুলুশ খান পাঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
