ফেনীতে পুলিশ সুপর ও ওসির স্বার জালকারী ২ প্রতারকে আদালতের নির্দেশে গতকাল সোমবার শ্রীঘরে পাঠিয়েছে। গতকাল দুপুরে ২ প্রতারকে পুলিশ আদালতে হাজির করলে আসামীর পে কোন লোক না থাকায় বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ফেনীর সময় কে জানান, জালিয়তি চক্রের সাথে বড় ধরনে একটি চক্র কাজ করতেছে। তাদের কে ধরার অভিযান অব্যহত রয়েছে। এই চক্রটি ধরতে পারলে মূল তথ্যটি বেরিয়ে আসবে। গ্রেফতারকৃতরা নির্দোষ কিনা তা তদন্তে প্রমাণিত হবে। বিজয় ইন্টারন্যাশনাল নামের ওই ট্রাভেল এজেন্সিটি পুলিশী নজর দারীতে রয়েছে এবং প্রয়োজনে তাদেরকেও আটক করা হবে। আটককৃতদের রিমান্ডের জন্য আবেদন করা হবে। আটককৃতরা হলো ফেনী পৌরসভাধীন পশ্চিম রামপুরের দারবক্স ভূঞা বাড়ীর মফিজুল হকের ছেলে মাহবুবুল হক (৪০) ও পাঁচগাছিয়ার নগর কান্দা গ্রামের মোহাম্মদ ছাইদুল ইসলামের ছেলে একরামুল হক শাহীন (৩৫)। প্রসঙ্গতঃ গত রবিবার দুপুরে পৌর মেয়র নিজাম হাজারীর নিকট একটি প্রত্যয়ন পত্রে স্বারের জন্য আসে। মেয়রের সীল সম্বলিত পৌরসভার প্যাডটি দেখে নিজাম হাজারীর সন্দেহ হয়। তিনি মাহবুবুল হককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পাঁচগাছিয়া একরামুল হক শাহীন নামে এক ব্যক্তি তাকে ওই প্যাডটি দিয়েছে। তার সাথে থাকা কাগজপত্র যাচাই করে মেয়র দেখেন অপরাপর কাগজপত্রে ফেনীর পুলিশ সুপার ও ফেনী মডেল থানার ওসি স্বার জাল করে ওইসব ভূয়া কাগজপত্র তৈরি করা হয়েছে। মেয়র তাৎণিক পুলিশকে বিষয়টি অবহিত করে তাকে ফেনী থানায় সোপর্দ করে।

