(২৫ আগষ্ট ২০১১) ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর গ্রামে ২৩ আগস্ট মঙ্গলবার রাতে এক বাড়িতে
চুরি ও গৃহকর্তার দুই ছেলেকে ছুরিকাহত করার ঘটনায় এলাকাবাসী এক চোরকে
পিটিয়ে হত্যা করেছে। তাঁর নাম আবদুর রৌফ (৫০)। তাঁর বাড়ি ফাজিলপুরের লস্কর
তালুক এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার মধ্যরাতে ফাজিলপুর গ্রামের আমিন উদ্দিন
মিঝিবাড়ির আবদুল মুনাফের ঘরে সিঁদ কেটে ঢোকেন আবদুর রৌফ। গৃহকর্তার ছেলে
ইকবাল হোসেন (২৫) চোরের উপস্থিতি টের পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরেন। চোর
তখন ছুরি দিয়ে ইকবালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতরভাবে জখম করেন। এ
সময় ইকবালের ছোট ভাই জিয়াউল হক (২২) এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।
তাঁদের চি ৎ কারে বাড়ির ও গ্রামের লোকজন এগিয়ে আসে এবং ওই চোরকে ধরে
গণপিটুনী দিয়ে মুমূর্ষু অবস্থায় পুলিশে সোপর্দ করে। আবদুর রৌফ, ইকবাল ও
জিয়াউলকে রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
২৪ আগস্ট বুধবার দুপুরে চিকি ৎ সাধীন অবস্থায় চোর আবদুর রৌফ হাসপাতালে মারা যান। ইকাবলকে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন গণপিটুনীতে চোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
