(২৩ আগষ্ট ২০১১) ফেনীতেও অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী তরুণ তরুণীরা। প্রতিদিনই তারা কোন না কোন অপরাধ কাজে জড়িয়ে পড়েছে। ছিনতাই, মাদক সেবন, ফেন্সিডিল, হেরোইনসহ নানা অপরাধ। বিশেষ করে ফেনী শহরের বিরিঞ্চি, একাডেমী রোড, নাজির রোড, পাগলা মিয়া সড়ক, পেট্রল বাংলা, সহদেবপুর, পূর্ব উকিল পাড়া, দাউদপুর ব্রিরিজ, সার্কিট হাউজ এলাকা, কলেজ রোডসহ শহরের বিভিন্ন এলাকা। গত ১৭ আগস্ট ফেনী মুক্ত বাজার থেকে এক ব্যবসায়ীকে গতিরোধ করে আটক করে ২শ পিচ শাড়ী ছিনিয়ে নেয় নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম ও তার ভাই কামরুল ইসলাম তাদের বন্ধু শাকিল ও রাসেল। ওই দিন রাতে ফেনী মডেল থানায় মামলা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সালেহ আহম্মদ গত রবিবার রাতে নজরুল ইসলাম (১৮) কে আটক করে। এর আগে তার কামরুল ইসলামকে আটক করেছে অপর আসামী রাসেল ও শাকিলকে ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে বলে জানান। গত ১৩ আগস্ট চৌদ্দগ্রাম এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে মোঃ ইউছুপ গাড়ী মেরামত করার জন্য শহরের একাডেমী রোডের মোতালেবের গেরেজ থেকে আসার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০/১২ জন ছিনতাইকারী লাঠি, রড, হকিস্টিক, ছুরি, রামদা দিয়ে ইউছুপের পথ প্রতিরোধ করে। তার পকেটে থাকা ৯৩ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার ডান হাতে বুকে চুরি দিয়ে মারাত্মক আঘাত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত ইউছুপ বাদী হয়ে ৬ জনকে আসামী করে ফেনী থানায় মামলা দায়ের করে। গতকাল শুক্রবার ফেনী মডেল থানার এসআই মোহাম্মদ আলী অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দুই সদস্য বিরিঞ্চি এলাকার আবদুর রউফের ছেলে আবু বক্কর ছিদ্দিক ওরফে ডাল ছিদ্দিক ও আবু মিয়া ছেলে আবুল কালাম প্রকাশ কালা মানিককে গ্রেফতার করেছে। আটককৃত ছিনতাইকারীরা ঘটনার সত্যতা স্বীকার করে। তারা ৮/১০ জন ছিনতাই, ডাকাতি, চুরি সহ অসংখ্য ঘটনার সাথে জড়িত। তাদের সাথে বেলাল, রুটি সোহেল, কালাম, লোকমান, সাদ্দামসহ এ ছিনতাই দলের সক্রিয় সদস্য। গত জুলাই মাসে পশ্চিম উকিল পাড়া থেকে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া আবুল কাসেম জুয়েল (২৫) দুটি গুলি ও একটি ওয়ান শুটারসহ আটক করে।
