মারামারিতে ইফতার অনুষ্ঠান পন্ড আহত ১০


(২২ আগষ্ট ২০১১) ফেনী জেলা বিএনপির ইফতার অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে মারামারিতে অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। এতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান নুরুল করিম ফয়েজ, জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হকসহ ১০ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের এস.এস.কে সড়কে ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে ইফতারের পাঁচ মিনিট পূর্বে অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অভিযোগে যুবদল ছাত্রদলের একাংশ ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠনাস্থলে চেয়ার টেবিল ভাংচুর ও ইফতারী ফেলে দেয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও ফেনী জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) সাঈদ এস্কান্দারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। ফলে ইফতারে উপস্থিত মেহমানরা নিরাপত্তাহীনতার কারণে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা নিচ্ছে।