প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাহাউল হক শায়ের জানান, মার্কেটে পাঁচ শতাধিক
দোকান রয়েছে। গত ৩০ জুলাই এর উদ্বোধন করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক
জয়নাল আবদীন। চেয়ারম্যান জানান, মার্কেটে শাড়ি, থ্রি পিস, রেডিমেড
গার্মেন্টস, শিশুদের পোশাক, প্রসাধনী, বুটিকস, ইলেকট্রনিঙ্, ক্রোকারিজ,
উপহার সামগ্রী, জুতাসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে।
শাড়ি দোকান সম্পূর্ণার স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম জানান, প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা এখানে কেনাকাটা করতে আসছেন। এদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।
মার্কেটে আসা শাহনাজ জাহান জানান, বিভিন্ন দোকানে কিছু মানসম্মত সামগ্রী চোখে পড়েছে। বিক্রেতারা নিয়মিতভাবে ভালো মানের পণ্য নিয়ে এলে আরো ক্রেতা এখানে কেনাকাটা করতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইমন উল হক জানান, শুরু থেকেই নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত রক্ষী ছাড়াও এখানে পুলিশ পাহারায় রয়েছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধা দেখার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।