(২০ আগষ্ট ২০১১) ইতিমধ্যে পরিচালক পদে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। বিশেষ করে প্যানেল নেতারা নিজ নিজ পছন্দের প্রার্থী সংগ্রহ করছেন। বিশিষ্ট ব্যবসায়ী আবদুল রকিব কাজমী সম্ভাব্যা প্রার্থীদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন। তিনি ইতিমধ্যে তার প্যানেল তৈরী করতে দফায় দফায় ঘনিষ্ঠদের সাথে বৈঠক করছেন বলে জানা গেছে। বর্তমান পরিষদের কয়েকজন পরিচালক এেত্ের সক্রিয় ভূমিকায় রয়েছে বল জানা গেছে। চলমান নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রয়েছেন চেম্বার সভাপতি জামাল উদ্দিন। তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করলেও তার বড় ভাই সাবেক সভাপতি হাজী আলাউদ্দিন প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। তবে চলতি তফসিলের নির্বাচনে তাদের আপত্তি থাকায় নির্বাচনী তৎপরতায় তারা নিষ্ক্রীয় বলে জানা গেছে। ওই সুযোগে সাবেক আরেক সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে তৈরি হচ্ছেন বলে জানা গেছে। বর্তমান কমিটির সহ সভাপতি গোলাম মাওলা তার প েজোরালো ভূমিকায় রয়েছেন।
