পরশুরামে ভারতীয় মাল আটক করে টাকা নিয়ে ছেড়ে দিল থানার গাড়ী চালক

(০৯ আগষ্ট ২০১১) পরশুরাম থানার পুলিশের গাড়ী চালক মোঃ অলি (কনষ্টেবল নাম্বার ৩৭২) গত সোমবার বেশ কিছু ভারতীয় পন্য ও গাঁজা আটক করে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। জানা যায়, ভারতীয় চোরাকারবারী পৌর এলাকার বিলোনিয়া সীমান্ত দিয়ে দুইটি রিক্সা যোগে বেশ কিছু গাঁজা এবং জিরা নিয়ে সোমাবার ভোরে ফেনীর উদ্যেশ্যে রাওনা হয়। এই সময় চোরাকারবারীরা গাজা ও জিরা সহ ,পরশুরাম বাজারের থানার উত্তর গেইটে সংলগ্ন ব্রীজের নিকট আসলে থানার গাড়ী চালক অলি (কনষ্টেবল নাম্বার ৩৭২) দুইটি রিক্সাকে গতি রোধ করে । রিক্সা দুইটি তল্লাশী করে বিপুল পরিমান জিরা ও গাজা আটক করে থানায় না নিয়ে তিনি বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করে। কিছুক্ষন পর ওই পন্যের মালিক আসলে ১০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়। বিষয়টি তাৎক্ষনিক লোকজন পরশুরাম থনার ওসি কে জানায় । চোরাকারবারী এই প্রতিবেদক কে জানান দুইটি রিক্সায় প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল তবে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয় । টাকা দেওয়ার বিষয় ওই চোরকারবারী কিছু বলতে রাজি হননি।

সুত্র:ফেনীর সময়