(০৯ আগষ্ট ২০১১) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ফেনীর দক্ষিণ পূর্বাঞ্চলের ত্রাস শাহজাহান প্রকাশ ওরফে পিচ্চি শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়ির সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত শাহজাহান (৪০) ফেনী সদর উপজেলার আলী নগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
ফেনী
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান,
শাহজাহান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজি, ঢাকা-চট্রগ্রাম
মহাসড়কে ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা
রয়েছে।
