১০লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার

(০৮ আগষ্ট ২০১১) রোববার ভোরে ফেনী শহরের একাডেমী এলাকা থেকে ভারতীয় শাড়িসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ।
ফেনী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফুলগাজী উপজেলা থেকে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করে। পরে ফেনী শহরের একাডেমী এলাকায় গাড়িটি (ফেনী ন-১১-০১৭৪) রেখে চালকসহ সবাই পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়িতে থাকা ১০ লাখ টাকা মূল্যে ভারতীয় ৪ শত ৪৮ টি থ্রিপিস ও শাড়ি উদ্ধার করে পুলিশ।