(০৩ আগস্ট ২০১১) ১ আগস্ট ফেনীর উপজেলা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ফুলগাজী আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহতাব উদ্দিন মিনারকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেছেন। ১ আগস্ট উপজেলা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ খন্দকার আবুল হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে ফেনীর ফুলগাজী উপজেলার আওয়ামী লীগ প্রার্থী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদী বিএনপির প্রার্থী মাহতাব উদ্দিন মিনারকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। আদালত বিবাদী জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
